শূন্যস্থান পূরণ অংশ-৮ (শেষ)
প্রিয় পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২ নং প্রশ্নটি থাকবে শূন্যস্থান পূরণের ওপর।
অধ্যায়-৫
১৯। মহানবী (সা.) তায়েফবাসীর জন্য — করলেন না। উত্তর: বদ দোয়া।
২০। — মহানবী (সা.)-এর জীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। উত্তর: মিরাজ।
২১। মুহাজির মানে —। উত্তর: হিজরতকারী।
২২। আনসার মানে —। উত্তর: সাহায্যকারী।
২৩। — পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ।
উত্তর: মদিনা সনদ।
২৪। মদিনা সনদে —টি ধারা ছিল।
উত্তর: ৪৭টি।
২৫। বদরযুদ্ধে — জন সাহাবি অংশ নিয়েছিলেন।
উত্তর: ৩১৩।
২৬। ওহুদের যুদ্ধে — জন সাহাবি শাহাদাৎ বরণ করেন। উত্তর: ৭০
২৭। — মহানবী (সা.)-এর পবিত্র দাঁত ভেঙে যায়। উত্তর: ওহুদের যুদ্ধে।
২৮। হুদায়বিয়া সন্ধি হয় — বছরের জন্য।
উত্তর: ১০।
২৯। হুদায়বিয়ার সন্ধিকে পবিত্র কোরআনে — বলা হয়েছে। উত্তর: প্রকাশ্য বিজয়।
৩০। মক্কা বিজয়ের যাত্রা শুরু হয় —।
উত্তর: অষ্টম হিজরিতে।
৩১। মক্কা বিজয়ের জন্য মহানবী (সা.) — সাহাবি নিয়ে যাত্রা করেন। উত্তর: ১০ হাজার।
৩২। মহানবী (সা.) — হিজরিতে হজ পালন করেন। উত্তর: দশম
৩৩। মহানবী (সা.)-এর দশম হিজরির হজকেই — বলা হয়। উত্তর: বিদায় হজ।
৩৪। সকল — পরস্পর ভাই ভাই।
উত্তর: মুসলমান।
৩৫। কোরআন মজিদে — জন নবী-রাসূলের নাম রয়েছে। উত্তর: ২৫।
৩৬। আল্লাহ তাআলা — দিয়ে মানবদেহ তৈরি করলেন। উত্তর: মাটি।
৩৭। প্রথম মানুষ এবং প্রথম নবী ছিলেন—।
উত্তর: হজরত আদম (আ.)
৩৮। হজরত নূহ (আ.) এক বিরাট — তৈরি করেন। উত্তর: নৌকা।
৩৯। হজরত নূহ (আ.)-এর নৌকা — পাহাড়ে এসে থামল। উত্তর: জুদি।
৪০। হজরত নূহ (আ.) ছিলেন সত্য ও ন্যায় প্রচারে —। উত্তর: আপসহীন।
৪১। হজরত ইবরাহিম (আ.) জন্মগ্রহণ করেন — দেশে। উত্তর: ইরাক।
৪২। হজরত ইবরাহিম (আ.) কে — ফেলে দেওয়া হয়। উত্তর: বিশাল অগ্নিকুণ্ডে।
৪৩। হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে — কোরবানি হয়ে গেল। উত্তর: দুম্বা।
৪৪। হজরত ইবরাহিম (আ.)-কে — বলা হয়।
উত্তর: খলিলুল্লাহ।
৪৫। হজরত দাউদ (আ.) ছিলেন বাদশাহ তালুতের —। উত্তর: সেনাপতি।
৪৬। হজরত দাউদ (আ.)-এর কণ্ঠস্বর ছিল —।
উত্তর: সুমধুর।
৪৭। হজরত সুলায়মান (আ.) — ভাষা বুঝতেন।
উত্তর: পশু-পাখিদের।
৪৮। হজরত দাউদ (আ.) নিজ হাতে — বানাতেন। উত্তর: বর্ম।
৪৯। হজরত ঈসা (আ.)-এর ওপর — কিতাব নাজিল হয়। উত্তর: ইনজিল।
৫০। হজরত ঈসা (আ.) ফিলিস্তিনের — জন্মগ্রহণ করেন। উত্তর: বায়তুল লাহামে।