সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ মানুষকে মুক্তি দেয়
শূন্যস্থান পূরণ অংশ-৪
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২ নং প্রশ্নটি থাকবে শূন্যস্থান পূরণের ওপর।
অধ্যায়-২
৫১. মাসারিফ অর্থ—। উত্তর: ব্যয়ের খাতসমূহ।
৫২. মাত্র—শ্রেণীর লোককে জাকাত দেওয়া যায়।
উত্তর: ৮।
৫৩. জাকাত দিলে মাল—হয়। উত্তর: পবিত্র।
৫৪. জাকাত না দিলে ধনী-দরিদ্রের—পায়।
উত্তর: ব্যবধান বৃদ্ধি।
৫৫. হজ শব্দের অর্থ—। উত্তর: ইচ্ছা করা।
৫৬. বিশেষ অবস্থা হলো—অবস্থা।
উত্তর: ইহরামের।
৫৭. কাবা শরিফ পৃথিবীর—ইবাদতখানা।
উত্তর: প্রাচীনতম।
৫৮. ইহরামের কাপড়ের রং হলো—।
উত্তর: সাদা।
৫৯. কোরবানি শব্দের অর্থ—। উত্তর: নৈকট্য।
৬০. ঈদুল আজহার সালাতের পর—করতে হয়।
উত্তর: কোরবানি।
৬১. হজরত ইবরাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতির সঙ্গে জড়িত—।
উত্তর: কোরবানি করা।
৬২. আকিকা শব্দের অর্থ—।
উত্তর: কেটে ফেলা।
৬৩. আকিকা করা —। উত্তর: সুন্নত।
৬৪. সন্তানের আকিকা করতে — করা উচিত নয়।
উত্তর: অবহেলা।
৬৫. মহানবী (সা.) নিজের — নিজেই করেছিলেন।
উত্তর: আকিকা।
৬৬. সন্তান জন্মের — আকিকা করা উত্তম।
উত্তর: সপ্তম দিনে।
৬৭. আল্লাহর রহমত ছাড়া কোনো কাজে — আসে না।
উত্তর: সফলতা।
৬৮. রাসূল (সা.) কোনো কাজ শুরু করার আগে — পড়তেন।
উত্তর: দোয়া।
৬৯. দোয়া পড়লে কাজে — হবে।
উত্তর: বরকত ও সওয়াব।
৭০. যারা অপরিচ্ছন্ন থাকে, তাদের শরীর থেকে — বের হয়।
উত্তর: দুর্গন্ধ।
৭১. খাওয়ার আগে ও পরে ভালোভাবে — হবে।
উত্তর: হাত ধুতে।
৭২. সব রাসূলের প্রতি বিশ্বাস করা — ঈমানের অঙ্গ।
উত্তর: মুসলিমদের।
৭৩. ধর্মে — নেই।
উত্তর: জবরদস্তি।
৭৪. মদিনা সনদে সব নাগরিকের — অধিকার ছিল।
উত্তর: সমান।
৭৫. ঢাকা শহরকে বলা হয় —।
উত্তর: মসজিদের শহর।
৭৬. মানুষ ছিল একই — অন্তর্ভুক্ত।
উত্তর: উম্মতের।
অধ্যায়-৩
১. আখলাখ অর্থ —।
উত্তর: সদাচার।
২. চরিত্র ভালো হলে — সুন্দর হয়।
উত্তর: জীবন।
৩. বয়সে বড় হলে সবাই তাঁকে — করে।
উত্তর: সম্মান।
৪. বয়সে ছোট হলে সবাই তাকে — করে।
উত্তর: আদর।
৫. সর্বোত্তম সেই ব্যক্তি, যার — সবচেয়ে সুন্দর।
উত্তর: চরিত্র।
৬. সুন্দর আখলাক ও নৈতিক মূল্যবোধ মানুষকে — দেয়।
উত্তর: মুক্তি।
৭. আমরা জাতীয় সম্পদ — করব।
উত্তর: রক্ষা।
৮. আমরা — থেকে দূরে থাকব।
উত্তর: মন্দ আচরণ।
৯. আমরা দেশ ও জনগণের — করব না।
উত্তর: ক্ষতি।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল