প্রাথমিক সমাপনী পরীক্ষার মডেল টেস্ট-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট সঠিক উত্তরটি খাতায় লেখো। ১×৪০=৪০

১. সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে?
ক. প্রস্বেদন খ. পরাগায়ণ
গ. সালোক সংশ্লেষণ ঘ. অভিস্রবণ
২. সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কি প্রয়োজন?
ক. কার্বন ডাই-অক্সাইড খ. বস্ত্র
গ. শিক্ষা ঘ. শক্তি
৩. তৃণ জাতীয় উদ্ভিদকে ছোট প্রাণী এবং ছোট প্রাণীকে বড় প্রাণী খাওয়ার মাধ্যমে গড়ে উঠছে—
ক. বাস্তুসংস্থান খ. পরিবার
গ. খাদ্যশৃঙ্খল ঘ. পারস্পরিক নির্ভরশীল
৪. কৃষিতে বেশি কীটনাশক ব্যবহারে কী হয়?
ক. মাটির উর্বরতা নষ্ট হয় খ. বায়ু দূষিত হয়
গ. উৎপাদন বৃদ্ধি পায় গ. শস্যের মান ভালো হয়
৫. শহরে গড়ে ওঠা বস্তিতে কোনটা দেখা যায়?
ক. সংরক্ষিত পরিবেশ খ. বর্জ্য নিঃসরণ ব্যবস্থা
গ. রোগব্যাধি ঘ. স্বাস্থ্যকর পয়োনিষ্কাশনব্যবস্থা
৬. তোমার এলাকার নলকূপের পানিতে আর্সেনিক থাকলে, কোন রং দিয়ে চিহ্নিত করবে?
ক. নীল খ. লাল গ. সবুজ ঘ. আকাশি
৭. কৃত্রিম কারণে পানির কোন দূষণটি হয়?
ক. আর্সেনিকজনিত খ. জলোচ্ছ্বাসজনিত
গ. কলকারখানার বর্জ্য দ্বারা দূষণ ঘ. বন্যাজনিত
৮. কার্বন ডাই-অক্সাইড গ্যাস ব্যবহার করা হয়—
ক. অগ্নিনির্বাপক যন্ত্রে খ. চিপসের প্যাকেটে
গ. পর্বতারোহীর সিলিন্ডারে ঘ. ফল সংরক্ষণে
৯. আমাদের গায়ে বায়ুপ্রবাহ এসে লাগলে ঠান্ডা লাগে কেন? ক. বায়ু তাপ নির্গত করে বলে
খ. বায়ু তাপ শোষণ করে বলে
গ. বায়ু তাপ ছড়ায় বলে ঘ. জলীয়বাষ্পের কারণে
১০. কোন রোগীদের হাঁচি-কাশি থেকে জীবাণু মিশে বায়ুকে দূষিত করে?
ক. হাঁপানি ও যক্ষ্মা খ. যক্ষ্মা ও বসন্ত
গ. হাঁপানি ও ব্রঙ্ককাইটিস ঘ. উচ্চরক্তচাপ
১১. সূর্যের মধ্যে উৎপন্ন শক্তিকে কী বলে?
ক. তাপশক্তি খ. আলোক শক্তি
গ. নিউক্লিয়ার শক্তি ঘ. রাসায়নিক শক্তি
১২. উচ্চ তাপে জীবাণু ধ্বংস করে বদ্ধ পাত্রে কত সময় পর্যন্ত খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়?
ক. ২ মাস খ. ৪ মাস গ. ৬ মাস ঘ. ১ বছর
১৩. বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলেমেয়েদের মধ্যে ঘটে—
ক. সবার সঙ্গে বন্ধুভাবাপন্ন হয়
খ. লেখাপড়ায় অধিক মনোযোগী হয়
গ. প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে
ঘ. শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
১৪. যে সকল রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায় সেগুলো কী নামে পরিচিত?
ক. চর্মরোগ খ. বায়ুবাহিত রোগ
গ. ছোঁয়াচে রোগ ঘ. অসংক্রামক রোগ
১৫. পৃথিবীর কক্ষপথের আকার কেমন?
ক. উপবৃত্তাকার খ. বৃত্তাকার
গ. বর্গাকার ঘ. আয়তাকার
১৬. পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে কোনটি?
ক. শুক্র খ. শনি গ. বুধ ঘ. চাঁদ
১৭. প্রযুক্তি সব সময়—
ক. কল্যাণকর খ. ক্ষতিকর
গ. কল্যাণকর অথবা ক্ষতিকর তা প্রয়োগের ওপর নির্ভরশীল ঘ. কোনোটাই নয়
১৮. মানুষ অন্য প্রাণী থেকে উন্নত কারণ?
ক. মানুষ সামাজিক জীবন যাপন করে
খ. মানুষ দ্রুত চলাচল করে
গ. বুদ্ধি বেশি ঘ. মানুষ পরনির্ভরশীল
১৯. অনেক তথ্য অল্প জায়গায় অথচ সহজে বহনযোগ্য কোন যন্ত্রে ধারণ করা যায়?
ক. ডিভিডি খ. পেনড্রাইভ গ. সিডি ঘ. ল্যাপটপ
২০. CPU এর পূর্ণরূপ—
ক. Centre Programme Unit
খ. Centre Processing Unit
গ. Central Programme Unit
ঘ. Central Processing Unit
২১. কোনো স্থানের জলবায়ু বলতে কী বোঝায়?
ক. কয়েক দিনের আবহাওয়ার গড়
খ. কয়েক সপ্তাহের আবহাওয়ার গড়
গ. কয়েক মাসের আবহাওয়ার গড়
ঘ. কয়েক বছরের আবহাওয়ার গড়
২২. শীতকালে বাংলাদেশের কোন দিকে বায়ুর চাপ কম থাকে? ক. পূর্ব দিকে খ. পশ্চিম দিকে
গ. উত্তর দিকে ঘ. দক্ষিণ দিকে
২৩. বায়ুর আর্দ্রতা বেশি কথাটির অর্থ কী?
ক. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি
খ. বায়ুপ্রবাহ বেশি
গ. বায়ুর চাপ বেশি ঘ. বায়ুর ঘনত্ব বেশি
২৪. গ্রিন হাউসে সাধারণত বাইরের পরিবেশ থেকে কেমন লাগে? ক. ঠান্ডা লাগে
খ. উজ্জ্বল লাগে গ. আর্দ্র লাগে ঘ. গরম লাগে
২৫. কৃষকেরা কখন ভাসমান ধাপ তৈরি করে তার ওপর সবজি চাষ করে?
ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে
গ. হেমন্তকালে ঘ. বসন্তকালে
২৬. বাংলাদেশের কোথায় বায়ুশক্তি ব্যবহারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে?
ক. বনভূমিতে খ. উত্তর-পশ্চিম এলাকায়
গ. উপকূলীয় এলাকায় ঘ. পাহাড়ি এলাকায়
২৭. পরিবেশকে নিরাপদ রাখা এবং প্রাকৃতিক সম্পদের পরিকল্পিত ব্যবহারকে বলে—
ক. পরিবেশদূষণ খ. পরিবেশ বিবর্তন
গ. পরিবেশের ভারসাম্যহীনতা
ঘ. পরিবেশ সংরক্ষণ
২৮. একটি শিশুর জন্মগ্রহণের পর তার সর্বপ্রথম মৌলিক চাহিদা হচ্ছে—
ক. মাতৃদুগ্ধ খ. পোশাক গ. চিকিৎসা ঘ. বাসস্থান
২৯. গত ৪০ বছরের মধ্যে বাংলাদেশের খাদ্য উৎপাদন কত গুণ বেড়েছে?
ক. প্রায় দ্বিগুণ খ. প্রায় তিনগুণ
গ. প্রায় চারগুণ ঘ. প্রায় আটগুণ
৩০. কোনো দেশের জনসংখ্যা বাড়া, কমা ও স্থিতিশীল থাকা কয়টি বিষয়ের ওপর নির্ভর করে?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
৩১. সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় কোন প্রক্রিয়ায় বায়ুতে অক্সিজেন ত্যাগ করে?
ক. পরাগায়ণ খ. প্রস্বেদন
গ. সালোকসংশ্লেষণ ঘ. অভিস্রবণ
৩২. উদ্ভিদের কোন অংশ সূর্যের আলো শোষণ করে? ক. ক্লোরোফিল খ. মূল
গ. পাতার শিরা ঘ. কাণ্ডের কাষ্ঠল অংশ
৩৩. পলিথিন ব্যবহারে মাটি দূষিত হয় কেন?
ক. এটির আকার বড় বলে
খ. এটি মাটিতে বিকৃত অবস্থায় থাকে বলে
গ. এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে বলে
ঘ. এটি মাটিতে পচে না বলে
৩৪. কীভাবে পরিবেশ সংরক্ষণ করা যায়?
ক. গাছপালা ও বনজঙ্গল কেটে ফেলে
খ. নতুন নতুন শিল্পকারখানা গড়ে তুলে
গ. পরিকল্পিত রাস্তাঘাট ও ঘরবাড়ি তৈরি করে
ঘ. জলাশয় ভরাট করে
৩৫. খাদ্যদ্রব্যে কৃত্রিম রং মেশানো হয় কেন?
ক. পচন রোধের জন্য খ. আকর্ষণীয় করার জন্য
গ. গুণাগুণ বৃদ্ধির জন্য ঘ. মূল্যবৃদ্ধির জন্য
৩৬. কোন মশার কামড়ে ম্যালেরিয়া হয়?
ক. জীবাণু বহনকারী পুরুষ অ্যানোফিলিস মশা
খ. রোগজীবাণু বহনকারী স্ত্রী অ্যানোফিলিস মশা
গ. রোগজীবাণু বহনকারী পুরুষ কিউলেক্স মশা
ঘ. রোগজীবাণু বহনকারী স্ত্রী কিউলেক্স মশা
৩৭. প্রযুক্তির মূল লক্ষ্য কী?
ক. বাস্তব সমস্যার সমাধান করা
খ. পরিবেশকে নিয়ন্ত্রণ করা
গ. নানা কলাকৌশল উদ্ভাবন করা
ঘ. নতুন নতুন হাতিয়ার নির্মাণ করা
৩৮.সকালে সূর্যের তাপ বিক্ষিপ্তভাবে ছড়ায় কেন? ক. ভূপৃষ্ঠ কর্তৃক সূর্যের তাপ শোষিত হয় বলে খ. বায়ুমণ্ডলের অনেক স্তরের ভেতর দিয়ে আসে বলে গ. বায়ুমণ্ডলের কম স্তরের ভেতর দিয়ে আসে বলে ঘ. বায়ুমণ্ডলের গ্যাসের পরিমাণ বেশি থাকে বলে
৩৯. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে করনীয় কী?
ক. সৌরশক্তির ব্যবহার কমাতে হবে
খ. অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করতে হবে
গ. বায়ুশক্তির ব্যবহার কমাতে হবে
ঘ. পুনরুৎপাদন বন্ধ করতে হবে
৪০. বনভূমি ও গাছপালা কমার ফলে কী হয়?
ক. বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায়
খ. অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়
গ. তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পায়
ঘ. কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়
২। শূন্যস্থান পুরণ করো। ১×১০=১০
ক. উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য —, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খ. অস্বাস্থ্যকর বস্তিতে—কোনো ব্যবস্থা থাকে না।
গ. ব্লিচিং পাউডার মেশালে পানি কিছুটা — হয়।
ঘ. বোতলে কোমল পানীয়ের সঙ্গে — কার্বন ডাই-অক্সাইড গ্যাস মেশানো হয়।
ঙ. জলস্রোতকে ব্যবহার করে — উৎপাদন হয়।
চ. কৃত্রিম রং ও রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে — ও কিডনি অকার্যকর হয়।
ছ. স্ট্রেপটোকক্কাস নামক জীবাণু — রোগের জন্য দায়ী।
জ. পৃথিবীর — কক্ষের সঙ্গে ৬৬ ডিগ্রি কোণ করে আছে।
ঝ. আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় —।
ঞ. শিক্ষাক্ষেত্রে, বিজ্ঞানচর্চায় ও গবেষণায় তথ্যপ্রযুক্তির প্রভাব অত্যন্ত ব্যাপক ও —।
৩। সংক্ষেপে উত্তর দাও। ১×১০=১০
ক. সালোকসংশ্লেষণ কাকে বলে?
খ. পরিবেশদূষণ কাকে বলে?
গ. পানির পাঁচটি উৎসের নাম লেখো।
ঘ. দূষিত বায়ুর কারণে মানবদেহে কী কী রোগ হতে পারে?
ঙ. বাতজ্বর রোগের জীবাণুর নাম কী?
চ. টেলিস্কোপ বা দুরবিন ব্যবহার করে গ্যালিলিও কিসের সম্পর্কে নতুন তথ্য উদ্ভাবন করেন?
ছ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
জ. বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোথায় কোথায় আঘাত হানে?
ঝ. গ্রিনহাউস কী?
ঞ. কত সময়ের মধ্যে পৃথিবীর সব তেল, গ্যাস বা কয়লার মতো জ্বালানি শেষ হতে পারে?
৪। ১ ও ২ নম্বর প্রশ্নসহ ৮টি প্রশ্নের উত্তর দাও। ৫×৮=৪০
ক. পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর কীভাবে নির্ভরশীল, তা বর্ণনা করো।
খ. পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লেখো।
গ. চিত্রসহ পানিচক্র ব্যাখ্যা করো।
ঘ. ‘শক্তি শুধু রূপ বদলায়, সৃষ্টি বা ধ্বংস হয় না’—একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
ঙ. খাদ্যে কৃত্রিম রং ও রাসায়নিক দ্রব্য ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করো।
চ. গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী?
ছ. প্রযুক্তি ব্যবহারে কীভাবে মানুষের জীবনযাপন সহজতর হয়েছে?
জ. আমাদের জীবনে তথ্যপ্রযুক্তির প্রভাব কী?
ঝ. জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে খাপ খাইয়ে চলা যেতে পারে, তা আলোচনা করো।
ঞ. প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো।