পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
মডেলটেস্ট তৈরি করেছেন মো. আফলাতুন, শিক্ষক
সঠিক উত্তরটি খাতায় লেখো। ১×৪০=৪০
১. মানুষ শ্বাস নেওয়ার সময় বাতাস থেকে নিচের কোনটি গ্রহণ করে বলে তুমি মনে কর?
ক. অক্সিজেন খ. হিলিয়াম গ. মিথেন ঘ. হাইড্রোজেন
২. জাকাতের নিসাবের সঙ্গে সম্পর্কযুক্ত কোনটি?
ক. সাড়ে সাত ভরি সোনা খ. সাড়ে সাত ভরি রুপা
গ. এক বিঘা জমি ঘ. মাত্র ২০ হাজার টাকা
৩. কবরে মৃত ব্যক্তিকে কতটি প্রশ্ন করা হবে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৪. আখিরাত শব্দের অর্থ কী?
ক. পরকাল খ. রাত গ. একত্র হওয়া ঘ. সমবেত হওয়া
৫. ‘হালিমুন’ শব্দের অর্থ কী?
ক. ক্ষমাশীল খ. সহনশীল গ. সর্বশ্রোতা ঘ. সর্বশক্তিমান
৬. আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে ‘সৃষ্টিকর্তা’ অর্থ প্রকাশ করে কোনটি?
ক. কাদিরু খ. গাফুরু গ. খালিকু ঘ. কুদ্দুসু
৭. হজের ফরজ কয়টি?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. সাতটি
৮. ‘তাহারাত’ শব্দের অর্থ কী?
ক. সংযত হওয়া খ. পবিত্রতা গ. ভেঙে ফেলা ঘ. সংকল্প করা
৯. মসজিদে আকসা কোথায় অবস্থিত?
ক. মক্কায় খ. মদিনায় গ. জেরুজালেমে ঘ. ইরাকে
১০. আখিরাত সম্পর্কে আমরা জানতে পেরেছি?
ক. ওহির দ্বারা খ. ফেরেশতাদের দ্বারা
গ. নবী-রাসূলদের দ্বারা ঘ. মুমিন ব্যক্তিদের দ্বারা
১১. সৃষ্টির সেরা জীব কে?
ক. ফেরেশতা খ. নবী-রাসূল গ. জিন ঘ. মানুষ
১২. তায়াম্মুম করার জন্য কোনটি প্রয়োজন?
ক. কাপড় খ. পবিত্র মাটি গ. পানি ঘ. পরিষ্কার পরিবেশ
১৩. সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত কোন নামাজের ওয়াক্ত?
ক. ফজর খ. জোহর গ. আসর ঘ. মাগরিব
১৪. ‘মসজিদ’ অর্থ কী?
ক. প্রার্থনা করা খ. এবাদত করার স্থান
গ. সেজদা করার স্থান ঘ. ইমামের থাকার স্থান
১৫. ‘বিশ্ব মুসলিমের মহাসম্মেলন’ কোনটি?
ক. নামাজ খ. বিশ্ব ইজতেমা গ. হজ ঘ. ঈদের নামাজ
১৬. ‘আকিকা’ শব্দের অর্থ কী?
ক. প্রার্থনা খ. ইচ্ছা করা গ. উৎসর্গ করা ঘ. কেটে ফেলা
১৭. মুমিনের জন্য সঠিক সময়ে সালাত আদায় করা কী?
ক. ফরজ খ. ওয়াজিব গ. সুন্নত ঘ. নফল
১৮. তারাবিহ সালাত কত রাকাত?
ক. ১০ খ. ১৫ গ. ২০ ঘ. ২৫ রাকাত
১৯. ‘দেশপ্রেম ইমানের অঙ্গ’—কার উক্তি?
ক. আল্লাহ্ তাআলার খ. মহানবী (সা.)-এর
গ. বায়েজিদ বোস্তামির ঘ. জ্ঞানী ব্যক্তিদের
২০. আকিকা করার বিধান কী?
ক. ফরজ খ. ওয়াজিব গ. সুন্নত ঘ. নফল
২১. কোনটি সালাতের আরকান নয়?
ক. ওয়াক্ত হওয়া খ. কেরাত পড়া
গ. রুকু করা ঘ. সেজদা করা
২২. সূরা আল-কুরাইশের আয়াত সংখ্যা কত?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
২৩. কত বয়সে হজরত মুহাম্মদ (সা.)-এর বাবা মারা যান?
ক. ৩ বছর খ. ৫ বছর গ. জন্মের আগে ঘ. ৮ বছর
২৪. মহানবী (সা.) আরবি কোন মাসে জন্মগ্রহণ করেন?
ক. মহররম খ. রমজান গ. রবিউল আউয়াল ঘ. রবিউস সানি
২৫. ‘হিলফুল ফুজুল’ সংঘটি কাদের নিয়ে গঠিত হয়েছিল?
ক. দুঃখী মানুষদের নিয়ে খ. যুবকদের নিয়ে
গ. বৃদ্ধদের নিয়ে ঘ. ক্ষমতাবানদের নিয়ে
২৬. মদিনাবাসী মহানবী (সা.)-কে কীভাবে গ্রহণ করেছিল?
ক. উদাসীনতার সহিত খ. বিরক্তির সহিত গ. শত্রুতার সহিত
ঘ. পরম আগ্রহ ও ভালোবাসার সহিত
২৭. নবুয়তের কত বছরে মহানবী (সা.)-এর স্ত্রী হজরত খাদিজা (রা.) ইন্তেকাল করেন?
ক. ৫ বছর খ. ১০ বছর গ. ১৫ বছর ঘ. ২০ বছর
২৮. আনসার বলতে কী বোঝায়?
ক. পরনিন্দাকারী খ. সাহায্যকারী গ. ব্যক্তি ঘ. হিজরতকারী
২৯. মহানবী (সা.) হিজরি কত সনে ইন্তেকাল করেন?
ক. অষ্টম খ. দশম গ. একাদশ ঘ. দ্বাদশ সনে
৩০. ‘আইয়ামে জাহেলিয়া’ অর্থ কী?
ক. উন্নত যুগ খ. অনুন্নত যুগ গ. মূর্খতার যুগ ঘ. যুগ
৩১. হজরত খাদিজা (রা.) হজরত মুহাম্মদ (সা.)-এর চেয়ে কত বছরের বড় ছিলেন?
ক. ১০ বছর খ. ১২ বছর গ. ১৫ বছর ঘ. ১৭ বছর
৩২. হজরত খাদিজা (রা.) কত বছর বয়সে মারা যান?
ক. ৪০ বছর খ. ৪৫ বছর গ. ৫০ বছর ঘ. ৬৫ বছর
৩৩. বদর মদিনা থেকে কত মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত?
ক. ৫০ মাইল খ. ৬০ মাইল গ. ৭০ মাইল ঘ. ৮০ মাইল
৩৪. হজরত হামজা (রা.) কোন যুদ্ধে শহীদ হন?
ক. ওহুদের যুদ্ধে খ. বদর গ. খন্দকের যুদ্ধে ঘ. ফিজার
৩৫. ফেরেশতা আজাজিল কিসের তৈরি?
ক. আগুনের খ. মাটির গ. নূরের ঘ. পানির
৩৬. ‘খলিলুল্লাহ্’ অর্থ কী?
ক. মানুষের বন্ধু খ. আল্লাহ্র বন্ধু গ. শত্রু ঘ. মানুষের শত্রু
৩৭. ধর্মীয় অনুশাসন পালনে কী থাকা প্রয়োজন?
ক. আল্লাহ তাআলার ভয় খ. সুন্দর চরিত্র
গ. সামাজিক মর্যাদা ঘ. আন্তরিক ও নিষ্ঠা
৩৮. তায়েফবাসী মহানবী (সা.)-কে কীভাবে রক্তাক্ত করেছিল?
ক. ছুরিকাঘাত করে খ. বেত্রাঘাত করে
গ. প্রস্তরাঘাত করে ঘ. কণ্টকাঘাত করে
৩৯. পবিত্র কোরআন মজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৪০. মহানবী (সা.) মদিনায় হিজরত করেন—
ক. ৫৭০ খ্রি. খ. ৬১০ খ্রি. গ. ৬২২ খ্রি ঘ. ৬৩২ খ্রি.
২। শূন্যস্থান পূরণ করো। ১×১০=১০
ক. — অর্থ আল্লাহ অতি সহনশীল।
খ. মৃত্যুর পরের জীবন — জীবন।
গ. সাওম হচ্ছে — স্বরূপ।
ঘ. পিতামাতার মনে আমরা — কষ্ট দেব না।
ঙ. মানুষের অধিকারকে — বলা হয়।
চ. মহানবী (সা.) বলেছেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা —।
ছ. বাংলা আমাদের —।
জ. — তিলাওয়াত শোনার জন্য বনের পক্ষিকুল মাটিতে নেমে আসত এবং সমুদ্রের মৎস্যকুল তীরে চলে আসত।
ঝ. হিজরি একাদশ সালের — আমাদের প্রিয়নবী (সা.) ইন্তেকাল করেন।
ঞ. হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে — কোরবানি হয়ে গেল।
৩। সংক্ষেপে উত্তর দাও। ১×১০=১০
ক. কারা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ?
খ. জান্নাত কী রূপ স্থান?
গ. হজ কাকে বলে?
ঘ. কোন এবাদত সর্বশ্রেষ্ঠ?
ঙ. দেশপ্রেম সম্পর্কে জ্ঞানীরা কী বলেছেন?
চ. ইসলাম সততা রক্ষায় কী তাগিদ দিয়েছে?
ছ. মদিনার সনদ কিসের স্বাক্ষর বহন করে?
জ. হজরত নূহ (আ.) কত বছর পৃথিবীতে দীনের দাওয়াত দেন?
ঝ. হজরত দাউদ (আ)-এর ওপর কোন কিতাব নাজিল হয়?
ঞ. হজরত জায়িদ (রা) কে ছিলেন?
৪। ক ও খ নম্বর সহ ৮টি প্রশ্নের উত্তর দাও। ৫×৮=৪০
ক. ইসলাম কীভাবে মানবাধিকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে?
খ. আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের কী কী জানা জরুরি?
গ. হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল?
ঘ. আখিরাত কী বুঝিয়ে লেখো।
ঙ. সালাতের গুরুত্ব আলোচনা করো।
চ. জাকাত ধনী-দরিদ্রের বৈষম্য দূর করে। আলোচনা করো।
ছ. মসজিদের আদবগুলো কী কী?
জ. তাজবিদ কাকে বলে? সঠিক উচ্চারণে কোরআন মজিদ তিলাওয়াত করার কী কী লাভ আছে উল্লেখ করো।
ঝ. মদিনার সনদের পাঁচটি ধারা লেখো।
ঞ. বায়তুল মুকাদ্দাস নির্মাণ করেন কে? হজরত সোলায়মান (আ.)-এর মৃত্যু সম্পর্কে যা জানো লেখো।