প্রাথমিক সমাপনী পরীক্ষার মডেল টেস্ট-৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট[ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

১। সঠিক উত্তরটি খাতায় লেখো। ১৪০=৪০
১. ব্রাহ্মণের পরিবারে কতজন সদস্য ছিল?
ক. একজন খ. দুজন গ. তিনজন ঘ. চারজন
২. আত্মার নতুন দেহ ধারণ করাকে কী বলে?
ক. জন্মান্তর খ. নরজন্ম গ. ইহজন্ম ঘ. পরজন্ম
৩. বৈদিক যুগের উপাসনা কেমন ছিল?
ক. সাকার উপাসনা খ. দেব-দেবীর উপাসনা
গ. শিবের উপাসনা ঘ. ঈশ্বরের উপাসনা
৪. প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে কীভাবে উপকৃত হতে পারি?
ক. ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি
খ. অর্থসম্পদ লাভ করতে পারি
গ. স্বার্থ উদ্ধার হয় ঘ. সম্মান লাভ হয়
৫. পরমতসহিষ্ণুতাকে আমরা কী বলে মানব?
ক. সামাজিকতা খ. আদর্শ
গ. সম্প্রীতি ঘ. ধর্মের অঙ্গ
৬. চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি যোগসাধনা পদ্ধতির উদ্ভাবন করেন কারা?
ক. অবতার খ. মুনি-ঋষি
গ. মহাপুরুষ ঘ. বিজ্ঞানী
৭. রানি বিদুলার পুত্রের নাম কী?
ক. বিজয় খ. সঞ্জয় গ. দুর্জয় ঘ. অজয়
৮. নিজের পুত্রকে মৃত্যুর মুখে এগিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিদুলার কী ফুটে উঠেছে?
ক. গভীর দেশপ্রেম খ. নৈতিকতা
গ. উদারতা ঘ. চারিত্রিক বৈশিষ্ট্য
৯. সাধু-সন্ন্যাসীদের আশ্রমকে কেন্দ্র করে কী গড়ে উঠেছে? ক. সেবাশ্রম খ. উপাসনালয়
গ. ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্র ঘ. মন্দির
১০. নতুন সাংস্কৃতিক উপকরণ নির্মিত হয় কীভাবে? ক. নতুন নকশা দেখে
খ. অন্য সংস্কৃতির সংস্পর্শে
গ. ঐতিহ্যকে অবলম্বন করে
ঘ. নির্মিত নতুন কিছু দেখে
১১. নিজের মতে ঠিক থেকে অন্যের মতকে মেনে নেওয়াকে কী বলে?
ক. হিংসা খ. সম্প্রীতি
গ. পরমতসহিষ্ণুতা ঘ. নৈতিকতা
১২. যোগসাধনার পদ্ধতি উদ্ভাবন করেন—
ক. রাজারা খ. দেবতারা
গ. মুনি-ঋষিরা ঘ. অসুরেরা
১৩. সুমন অত্যন্ত দেশপ্রেমিক, সে তার দেশ রক্ষার্থে কী করবে? ক. দেশ ছেড়ে পালাবে
খ. শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে
গ. শত্রুকে সহায়তা করবে
ঘ. হাসিমুখে পরাজয় মেনে নেবে
১৪. মহালয়া কোন পূজার আগমনী?
ক. লক্ষ্মীপূজার খ. দুর্গাপূজার
গ. সরস্বতীপূজার ঘ. কালীপূজার
১৫. গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র —কথাটি কে বলেছেন? ক. নরেন্দ্রনাথ
খ. সতেন্দ্রনাথ গ. রবীন্দ্রনাথ ঘ. দ্বিজেন্দ্রনাথ।
১৬. ইন্দ্রের রাজধানীর নাম— ক. দেবলোক
খ. সুরলোক গ. অমরাবতী ঘ. অমরলোক
১৭. ফলাকাঙ্ক্ষাহীন কর্মকে কী বলে?
ক. কর্ম খ. সুকর্ম গ. দুষ্কর্ম ঘ. নিষ্কাম কর্ম
১৮. ধ্রুবের উপাখ্যান থেকে আমরা কী শিক্ষা লাভ করতে পারি?
ক. ভগবানকে একাগ্রচিত্তে ভক্তি করতে হবে
খ. সমাজে সবার মঙ্গল করতে হবে
গ. সবাইকে অর্থনৈতিক সাহায্য করতে হবে
ঘ. একে অপরকে ভালোবাসতে হবে
১৯. শ্রীকৃষ্ণ অবতাররূপে অবতীর্ণ হন—
ক. বৃন্দাবনে খ. মথুরায় গ. গয়ায় ঘ. পুরীতে
২০. উপাসনার জন্য প্রয়োজন—
ক. তীর্থযাত্রা খ. শরীর ও মনের সুস্থতা
গ. ধন-সম্পদ ঘ. মন্দির
২১. আসন অনুশীলনের উপকারিতা হিসেবে নিচের কোনটিকে তুমি যথাযোগ্য মনে করো?
ক. দেহ ও মনের সমতা রক্ষিত হয়
খ. দেহ ও মনের অসুস্থতা বিরাজ করে
গ. সমাজে সুনাম বৃদ্ধি পায়
ঘ. পূজায় ভাব জাগ্রত হয়
২২. রামায়ণের কাহিনি খোদাই করা আছে—
ক. ঢাকেশ্বরী মন্দিরে খ. চট্টেশ্বরী মন্দিরে
গ. কান্তজি মন্দিরে ঘ. জগন্নাথ মন্দিরে
২৩. ভক্তিতে আমাদের কী হয়?
ক. আবেগ বাড়ে খ. মাথা নত হয়ে আসে
গ. সামাজিকতা বাড়ে ঘ. সম্প্রীতি বৃদ্ধি পায়
২৪. হোলির সময় রাধাকৃষ্ণের লীলা বিষয়ক গানকে হোলির গান বলা হয় কেন?
ক. বিশেষ সুর ও রীতির জন্য
খ. বিশেষ অঙ্গভঙ্গির জন্য গ. রং খেলার জন্য
ঘ. রাধাকৃষ্ণকে সাজানোর জন্য
২৫. বিষ্ণুর অবতার কয়টি?
ক. আটটি খ. নয়টি গ. দশটি ঘ. এগারোটি
২৬. পরশু শব্দের অর্থ কী?
ক. লাঙল খ. খড়্গ গ. চক্র ঘ. কুঠার
২৭. স্বামী প্রণবানন্দের প্রকৃত নাম—ক. বিনোদ
খ. আনন্দ গ. সদানন্দ ঘ. বিবেকানন্দ
২৮. পার্থকে উপদেশ দিয়েছিলেন কে?
ক. যুধিষ্ঠির খ. দুর্যোধন গ. শ্রীকৃষ্ণ ঘ. বলরাম
২৯. মানুষের চরিত্রকে উন্নত করতে নিচের কোনটি প্রয়োজন বলে তুমি মনে করো?
ক.সম্পদ খ. শিষ্টাচার গ. বংশগৌরব ঘ. জমি
৩০. বিশ্বামিত্র জাতিতে কী ছিলেন?
ক. ক্ষত্রিয় খ. ব্রাহ্মণ গ. বৈশ্য ঘ. শূদ্র
৩১. আসন সতেজ করে কোনটি?
ক. পেশি খ. চুল গ. পেট ঘ. পা
৩২. সৌবির রাজ্যের রানি ছিলেন কে?
ক. বিদুলা খ. অপলা গ. মৃদুলা ঘ. অবলা
৩৩. অতিথি ব্রাহ্মণরূপে কে এসেছিলেন?
ক. ধর্মদেব খ. বিষ্ণু গ. শিব ঘ. ইন্দ্র
৩৪. হিন্দু ধর্মের মূল লক্ষ্য কী?
ক. ভোগ খ. ত্যাগ গ. স্বর্গ লাভ ঘ. মোক্ষ লাভ
৩৫. বেদ কয়খানা?
ক. তিন খ. চার গ. পাঁচ ঘ. ছয়
৩৬. সাধনার পথ কয়টি?
ক. একটি খ. দুটি গ. বহু ঘ. পাঁচটি
৩৭. নারদকে কী বলা হয়?
ক. দেবর্ষি খ. ব্রহ্মর্ষি গ. শ্রুতর্ষি ঘ. মহর্ষি
৩৮. মহালয়া কী? ক. ধর্মীয় উৎসব
খ. গানের উৎসব গ. বাউল উৎসব ঘ. মেলা
৩৯. রাক্ষসকে কে মারতে গিয়েছিল?
ক. অর্জুন খ. ভীম গ. নকুল ঘ. সহদেব।
২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো: ১১০=১০
ক. বামন — অবতারের অন্যতম।
খ. নিত্যকর্মের ফলে — শেখা যায়।
গ. শ্রীমদভগবদগীতা মহাভারতের — অংশ।
ঘ. যাঁরা আজীবন জগতের উপকার করে যান, তাঁরাই হলেন — ও মহীয়সী নারী।
ঙ. নৈতিক গুণ হিসেবে শিষ্টাচার — প্রয়োজনীয়তা রয়েছে।
চ. ব্রাহ্মণ — আদর্শ স্থাপন করেছিলেন।
ছ. ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী প্রভৃতি দেবদেবী একই — বিভিন্ন রূপ।
জ. ঈশ্বর নিরাকার, তবে তিনি—হতে পারেন।
ঝ. পৌরাণিক যুগে নতুন — আবির্ভাব ঘটে।
ঞ. দেশপ্রেমিক হাসিমুখে — উৎসর্গ করেন।
৩। সংক্ষেপে উত্তর লেখো: ১১০=১০
ক. সাকার উপাসনা কাকে বলে?
খ. জন্মান্তর কাকে বলে?
গ. ধর্মীয় সাম্য রক্ষা করে চললে কী প্রতিষ্ঠিত হবে?
ঘ. নারদকে দেখে শ্রীকৃষ্ণ দাঁড়ালেন কেন?
ঙ. পাণ্ডবেরা বেঁচে গিয়ে কোথায় বাস করতেন?
চ. উপবাস বলতে কী বোঝো?
ছ. দোলযাত্রায় কাদের কুঙ্কুমে রাঙানো হয়?
ঘ. শিষ্টাচার কাকে বলে?
ঙ. একদম না খেলে কী হয়?
চ. উপাসনার ক্ষেত্রে আসনের ভূমিকা কী?
ছ. মহালয়ায় কাদের স্মরণ করা হয়?
জ. হিন্দু ধর্মের প্রাচীন নাম লেখো?
ঝ. দেবতাদের রাজা কে?
ঞ. কাকে বিদ্যার দেবী বলা হয়?
৪। ক ও খ প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখো: ৫৮=৪০
ক. নিত্যকর্ম কী? যেকোনো তিনটি নিত্যকর্মের বর্ণনা দাও।
খ. আমরা অন্য ধর্মের লোকদের সঙ্গে কেমন আচরণ করব?
গ. পরমতসহিষ্ণুতার গুরুত্ব ব্যাখ্যা করো।
ঘ. পরোপকার কী? এর গুরুত্ব ব্যাখ্যা করো।
ঙ. যোগ ব্যয়ামের সঙ্গে ধর্মের সম্পর্ক লেখ।
চ. দেশপ্রেমিক কী? দেশপ্রেমিক বিদুলার কাহিনি ব্যাখ্যা করো।
ছ. ঐতিহ্য বলতে কী বোঝো? হিন্দু ধর্মীয় ঐতিহ্যবাদী তিনটি উপাদানের পরিচয় দাও।
জ. উপবাসের উপকারিতা ৫টি বাক্য লেখো।
ঝ. নারীশিক্ষার জন্য নিবেদিতা কী করেছিলেন?
ঞ. উপাসনার অর্থ কী? সাকার ও নিরাকার উপাসনার বর্ণনা দাও।