প্রাথমিক সমাপনীর মডেল টেস্ট-২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
[ডান পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১, ২, ৩ এবং ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও।
আমাদের জন্মভূমি বাংলাদেশ সবুজ শ্যামল দেশ। এই দেশের প্রকৃতিতে রয়েছে বিচিত্র রঙের শোভা। বঙ্গোপসাগরের কোলঘেঁষে এই দেশটি জেগে রয়েছে। সাগরের দিকে তাকালে শুধু অথই পানি। এই সাগরের কূল নেই, কিনারা নেই। দিনের উজ্জ্বল আলোয় সাগরের ঢেউ ঝিকমিক করে। বাংলাদেশের মূল ভূখণ্ডে আছে গাছপালা, নদীনালা, পাহাড়-পর্বত, খাল-বিল, জমিজিরাত, ঘরবাড়ি এবং রাস্তাঘাট। বাংলাদেশের বেশির ভাগ মানুষ গ্রামে বাস করে। প্রকৃতির মুক্ত পরিবেশে তারা সরল জীবনযাপন করে। তারা সূর্যের অবারিত আলো পায়, তারা চাঁদের জ্যোৎস্না গায়ে মাখে।
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১৫=৫
১. ওপরের অনুচ্ছেদটি মূল যে বিষয়ে লেখা তা হলো —
ক. প্রকৃতি খ. সাগর গ. বাংলাদেশ ঘ. পরিবেশ
২. বাংলাদেশের বেশির ভাগ মানুষ বাস করে —
ক. শহরে খ. গ্রামে গ. পাহাড়ি এলাকায় ঘ. বনাঞ্চলে
৩. কোন শব্দে ‘ফলা’ ব্যবহূত হয়েছে?
ক. মুক্ত খ. ভূখণ্ড গ. শ্যামল ঘ. পর্বত
৪. কারা চাঁদের জ্যোৎস্না গায়ে মাখে?
ক. শহরের মানুষ খ. শহর ও বন্দর এলাকার মানুষ
গ. বাংলাদেশের সব মানুষ ঘ. গ্রামের মানুষ
৫. উজ্জ্বল শব্দটির ‘জ্জ্ব’ যুক্ত বর্ণটিতে আছে —
ক. জ্+জ্ খ. জ্+ঝ্+ব গ. জ্+জ্+ব ঘ. জ্+য্+ব
২. নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো: ১৫=৫
ক. বাংলাদেশ — দেশ। খ. বাংলাদেশের — সুন্দর।
গ. নিসর্গের — সবাইকে আনন্দ দেয়।
ঘ. বিকেল বেলা নদীর — বেড়াতে ভালো লাগে।
ঙ. বাতির — আলোতে রাতের আঁধার দূর হয়ে যায়।
৩. নিচের যুক্তবর্ণগুলো কোন বর্ণ দিয়ে তৈরি তা লেখো এবং যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো। ১৫=৫
ন্ম, ঙ্গ, ণ্ড, স্ত, স্ন
৪. প্রশ্নগুলোর উত্তর লেখো: ২৫=১০
ক. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ৫টি বাক্য লিখ।
খ. ‘প্রকৃতির মুক্ত পরিবেশে তারা সরল জীবনযাপন করে।’ বাক্যটি দিয়ে কী বোঝানো হয়েছে? পাঁচটি বাক্যে উত্তর লেখো।
# প্রদত্ত কবিতাংশটুকু পড়ে ৫, ৬, ৭ ও ৮ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো:
বইয়ের পাতায় প্রদীপ জ্বলে/বইয়ের পাতা স্বপ্ন বলে
যে বই জুড়ে সূর্য ওঠে/পাতায় পাতায় গোলাপ ফোটে
সে-বই তুমি পড়বে।/যে-বই জ্বালে ভিন্ন আলো
তোমাকে শেখায় বাসতে ভালো/সে-বই তুমি পড়বে।
৫. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১৫=৫
১. স্বপ্ন বলে কে?
ক. ঘুমপরি খ. গল্পদাদু গ. মা ঘ. বইয়ের পাতা
২. বইয়ের পাতায় কী জ্বলে?
ক. জোনাকি খ. মণিমুক্তা গ. বর্ণমালা ঘ. প্রদীপ
৩. কোন বইটি তুমি পড়বে?
ক. যে বই হিংসা করতে শেখায়
খ. যে বই ভালোবাসতে শেখায়
গ. যে বই স্বার্থপরতা শেখায় ঘ. যে বই ভয়ের কথা বলে
৪. কবিতাংশটুকু কোন কবিতা থেকে নেওয়া হয়েছে?
ক. স্বদেশ খ. বই গ. ঘাসফুল ঘ. শব্দদূষণ
৫. আমাদের ভালো মানুষ হয়ে ওঠার পথ দেখায় কে?
ক. আকাশ খ. খোলা মাঠ গ. ভালো বই ঘ. মুক্ত বাতাস
৬. সংক্ষেপে নিচের প্রশ্নের উত্তর লেখো: ২৫=১০
ক. কোন ধরনের বই আমাদের পড়া উচিত?
খ. ‘বইয়ের পাতায় প্রদীপ জ্বলে’—কী বোঝায়?
গ. বইয়ের পাতা কী বলে? ঘ. বই আমাদের কী শেখায়?
ঙ. আমরা কেন বই পড়ব?
৭. প্রদত্ত কবিতাংশটুকুর মূলভাব নিজের ভাষায় লিখ। ৫
৮. প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো: ৫
প্রদীপ, স্বপ্ন, ভিন্ন, জুড়ে, গোলাপ
৯. বাক্যগুলোর ভুল শব্দটি শুদ্ধ করে লিখ: ১৫=৫
ক. নিম্নচাপ সৃষ্টি হলে আবহাওয়া পর্য্যবেক্ষন করতে হয়।
খ. আমরা ধ্রুত গতিতে হাঁটতে পারি।
গ. আকাঙ্খা থাকলে মানুষ জীবনে উন্নতি করতে পারে।
ঘ. সিংহের আস্থানায় বাঘ বাস করে না।
ঙ. সুস্বাস্তই জীবনের অমূল্য সম্পদ।
১০. যতি চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লিখ: ১৫=৫
এক রাতে রাজা ঘুমাতে যান কিন্তু যখন ভোর বেলা তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কী সর্বনাশ ঘটেছে রাজা দেখে যে কিছুতেই সে চোখ খুলতে পারছে না
১১. বাক্যগুলোর ক্রিয়াপদের চলিতরূপ লিখ: ১৫=৫
ক. তুমি যা বলিলে তা এক্ষেত্রে প্রযোজ্য নয়।
খ. বড় হলে আমি দেশ-দেশান্তরে ঘুরে বেড়াইব।
গ. মানুষ তখন একটু একটু করে সভ্য হইতেছে।
ঘ. অবলীলায় সে যেকোনো কাজ করিতে পারে।
ঙ. নিশিরাতে চেঁচামেচি কোরো না, সবাই ঘুমাইতেছে।
১২. নিচের দাগ দেওয়া বাক্যগুলোর বিপরীত শব্দ লিখে বাক্যগুলো পুনরায় লেখো: ১৫=৫
ক. সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না।
খ. ধীর গতিতে হাঁটো।
গ. ইমতিয়াজ শ্রেণীনেতা হতে ইচ্ছুক।
ঘ. অমিত ভীষণ অলস। ঙ. সব নদীর পানি স্বচ্ছ হয় না।
১৩. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো। ৬
ক. রূপকথা নীল আকাশের বাঁশি
ধরার বুকের স্নেহ-কণাগুলি
শুনি আর দুলি শান্ত বাতাসে
ঘাস হয়ে ফুটে ওঠে।
যখন তারারা ফোটে।
মোরা তারই লাল নীল সাদা হাসি
খ. কবিতার অংশটুকু কোন কবিতার অংশ তা লিখ। ১
গ. কবিতাটির কবির নাম কী? ১
ঘ. তোমার প্রিয় চারটি ফুলের নাম লেখো। ২
১৪. তোমার পড়া বা অন্য কারও নিকট থেকে শোনা কোনো অভিযান সম্পর্কে বিস্তারিত জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখো। ৫
১৫. আন্তপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ফরমটি পূরণ করো। ৫
১। শিক্ষার্থীর নাম: ........................................
২। ক. শিক্ষার্থীর পিতার নাম: ..........................
খ. শিক্ষার্থীর মাতার নাম: ...............................
৩। বিদ্যালয়ের নাম: .....................................
৪. শ্রেণী: ................ রোল নং: .....................
বর্তমান ঠিকানা:
গ্রাম/সড়ক নং: ............ ডাকঘর/মহল্লা: ............
উপজেলা: ................. জেলা: .......................
৫. যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক:
ক. .............. খ. ................ গ ....................
........................ ....................
শ্রেণীশিক্ষকের স্বাক্ষর শিক্ষার্থীর স্বাক্ষর
১৬. নিচের যেকোনো একটি বিষয় নিয়ে ২০০ শব্দের মধ্যে রচনা লেখো: ১০
ক. আমাদের দেশ [ভূমিকা,জীবনের বৈচিত্র্য, পেশাজীবীর বর্ণনা, ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রকৃতি, উপসংহার]
খ. সুন্দরবনের প্রাণী [ভূমিকা, অবলুপ্ত প্রাণী, বর্তমান প্রাণী, উপকারী প্রাণী, উপসংহার]
গ. তোমার জীবনের লক্ষ্য [সূচনা, লক্ষ্য স্থির করার কারণ, উদ্দেশ্য, লক্ষ্য, উপসংহার]
ঘ. একুশে ফেব্রুয়ারি [ভূমিকা, ইতিহাস, প্রতিক্রিয়া, অনুষ্ঠানাদি, উপসংহার]