প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এতে চূড়ান্তভাবে দুই হাজার ৪৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। জেলাভিত্তিক বিস্তারিত ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) যাওয়া যাবে।

গত ১২ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ২৪ হাজার ৫১০ জন প্রার্থী অংশ নেন। সেখান থেকে সাত হাজার ২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হলেও অংশ নেন ছয় ৬১৬ জন। মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন করা হলো।