
বিজ্ঞানের বিষয়ভিত্তিক চারটি প্রামাণ্যচিত্র রচনা চিত্রনাট্য ও পরিচালনা: রুশো তাহের পরিকল্পনা ও সার্বিক সহযোগিতা: শেখর দত্ত দাম: ৩০০ টাকা প্রাপ্তিস্থান: বাবুল রেডিও ইলেকট্রনিকস, পাঠক সমাবেশ এবং প্যাপিরাস আজিজ সুপার মার্কেট, শাহাবাগ, ঢাকা বিজ্ঞানের কল্যাণে মানুষ পেয়েছে সমৃদ্ধি ও অবকাশ, সুস্থতা ও দীর্ঘায়ু। এই মহাবিশ্ব অনেক বড় আর এর প্রসার আরও বড় হচ্ছে। সৌরজগতে পৃথিবীর অবস্থান জীবনের উদ্ভব, বিবর্তন ও বিকাশের সহায়ক হচ্ছে। অসীমতা, মহাকাশ অভিযান, পৃথিবী-মানুষ ও বিজ্ঞান, বিজ্ঞান: ধ্বংসে অথবা বিনির্মাণে এই চারটি প্রামাণ্যচিত্র নিয়ে বিজ্ঞানের বিষয়ভিত্তিক সিডি প্রকাশিত হয়েছে। সিডি চারটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রুশো তাহের। এতে বিজ্ঞানের নানা বিষয় নিয়ে রয়েছে বিস্তারিত বর্ণনা। বিজ্ঞানের অসীমতা প্রামাণ্যচিত্রে প্রকৃতি জগতে মানুষের বিস্ময়কর অভিযাত্রীদের বিষয়গুলো জানা যাবে বিস্তারিত। চারটি বিষয়ের মধ্যে রয়েছে ‘অসীমতা’, ‘মহাকাশ অভিযান’, ‘পৃথিবী-মানুষ ও বিজ্ঞান’ এবং ‘বিজ্ঞান: ধ্বংসে অথবা বিনির্মাণে’। এর মধ্যে অসীমতা প্রামাণ্যচিত্রে রয়েছে প্রকৃতি জগতে মানুষের বিস্ময়কর অভিযাত্রা ব্যক্ত করা হয়েছে। মহাকাশ অভিযান প্রামাণ্যচিত্রে রয়েছে ১৯২৬ সালে মহাকাশে সর্বপ্রথম রকেট উৎক্ষেপণ, সর্বপ্রথম মানুষের মহাশূন্যে ভ্রমণ, প্রথম চাঁদে মনুষ্যহীন মহাকাশযান প্রেরণ ইত্যাদি বিষয়ের বিস্তারিত। পৃথিবী-মানুষ ও বিজ্ঞান এবং বিজ্ঞান: ধ্বংসে অথবা বিনির্মাণে প্রামাণ্যচিত্রে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্যকে অক্ষুণ্ন রেখে বিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে এগিয়ে যাওয়া, বিজ্ঞানের কল্যাণকে কাজে লাগিয়ে পৃথিবী বদলানো নাকি বৈজ্ঞানিক আবিষ্কারকে ব্যবহার করে পৃথিবী ধ্বংস করতে পারে এমন আবিষ্কার ইত্যাদি বিষয়ে আলোচনা রয়েছে। প্রামাণ্যচিত্রগুলোর ব্যাপ্তি ২১ ও ২৪ মিনিট। —রাহিতুল ইসলাম