প্রার্থীর চেহারা দেখে ভোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও সামর্থ্য বা ব্যক্তিত্ব নির্ধারণে মানুষ সাধারণত মুখমণ্ডলের অভিব্যক্তিকে গুরুত্ব দিয়ে থাকে। নতুন এক গবেষণায় দেখা যায়, মানুষের মুখের কিছু নির্দিষ্ট অভিব্যক্তির মধ্য দিয়ে বিশ্বস্ততা, কর্মদক্ষতা, আধিপত্য ও বন্ধুভাবাপন্নতা প্রভৃতি গুণ প্রকাশ পায়। আর সেগুলোর ওপর ভিত্তি করেই তাদের ব্যাপারে অন্যরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। এসবের মধ্যে রয়েছে রাজনৈতিক প্রার্থীকে ভোট দেওয়া এবং কাউকে অপরাধী হিসেবে সন্দেহ করার মতো ব্যাপারগুলো। গবেষণায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে অবস্থিত কার্নেগি মেলন ইউনিভার্সিটির টেপার স্কুল অব বিজনেসের শিক্ষক ক্রিস্টোফার অলিভিয়া। তাঁদের গবেষণা প্রতিবেদনটি ট্রেন্ডস ইন কগনিটিভ সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এএনআই।