প্রিন্টার কিনে ল্যাপটপ পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাং ব্র্যান্ডের প্রিন্টার কিনে ল্যাপটপ কম্পিউটার জেতার সুযোগ আছে এখনও। ঢাকার লালমাটিয়ার বাসিন্দা মাহবুবুল আলম বিসিএস কম্পিউটার সিটির কম্পিউটার সোর্সের শাখা থেকে গত শুক্রবার একটি প্রিন্টার কিনে ল্যাপটপ পুরস্কার পেয়েছেন। গিফট কার্ডের গোপন নম্বরটি এসএমএস করে তিনি জিতে নেন ল্যাপটপ। ২২ জুলাই থেকে এই গিফট কার্ড চালু করা হয়েছে।এতে প্রতি সপ্তাহে ল্যাপটপ কম্পিউটারসহ সাত ধরনের উপহার দিচ্ছে কম্পিউটার সোর্স। ঈদের আগের রাত পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। ঈদের পরে বিজয়ীদের কাছে ল্যাপটপ হস্তান্তর করা হবে। —বিজ্ঞপ্তি