প্রিন্টার কেনায় বিশেষ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এপসন পরিবেশক হয়েছে কম্পিউটার সোর্স। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি ব্যবসায়িক চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, এখন থেকে দেশজুড়ে এপসন পণ্য পরিবেশন করবে কম্পিউটার সোর্স।
এ জন্য ঈদ সামনে রেখে ‘রঙিন অফার’ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। উপহার হিসেবে এপসন প্রিন্টারের সঙ্গে দেওয়া হচ্ছে এক প্যাকেট ফটো পেপার। এ ছাড়া রয়েছে সবার জন্য ছবি তুলে উপহার জেতার সুযোগ। প্রতিযোগিতায় আছে বিভিন্ন পুরস্কার।
১৩ জুলাই থেকে কম্পিউটার সোর্স বিডি ডটকম ওয়েব ঠিকানায় গিয়ে ‘বাংলাদেশের ঈদ’ বিষয়ে সর্বোচ্চ তিনটি ছবি দিতে পারবেন যে কেউ।
বিজ্ঞপ্তি