প্রিন্টার ছাড়াই পাওয়া যাবে প্রিন্ট সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্টার কেনা ছাড়াই করপোরেট প্রতিষ্ঠানে প্রিন্টের সেবা কার্যক্রম চালু করেছে কম্পিউটার সোর্স লিমিটেড। ম্যানেজড প্রিন্ট সার্ভিসেস নামের নতুন এ সেবার আওতায় কম খরচে প্রিন্ট, কপিসহ ফ্যাক্সসেবা পাওয়া যাবে। এই সেবা পেতে সম্প্রতি আন্তর্জাতিক কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস প্রতিষ্ঠান টিএনটি এক্সপ্রেস বাংলাদেশ ও কম্পিউটার সোর্সের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে সই করেন কম্পিউটার সোর্সের লেক্সমার্ক পণ্যের পণ্য ব্যবস্থাপক এ এস এম এম মনোয়ার এবং টিএনটি এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপক ফরহাদ আহমেদ। এ সময়ে লেক্সমার্ক ইনকরপোরেশনের এশিয়া অঞ্চলের প্রধান ফ্রান্সিস চোয়া, টিএনটি এক্সপ্রেসের কান্ট্রি ম্যানেজার রাজিব ভট্টাচার্য, কম্পিউটার সোর্সের পরিচালক এস এম মুহিবুল হাসান উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি