প্রিন্টার নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘করপোরেট সেমিনার অন ব্রাদার প্রিন্টার’ শীর্ষক আয়োজন। ব্রাদার প্রিন্টারের ঢাকার বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের সদস্য সেমিনারে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য দেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ্, ব্রাদার ইন্টারন্যাশনালের (গাল্ফ) আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক অমিত আলী, পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ারসহ অনেকে। সেমিনারে ব্রাদার প্রিন্টারের প্রযুক্তিগত কার্যকারিতা, ব্যবহারে মূল্যসাশ্রয় এবং ব্যবহারিক প্রয়োগ বিষয়ে নানা তথ্য তুলে ধরা হয়। —বিজ্ঞপ্তি