প্রিন্টারের সঙ্গে ইউএসবি বাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাননের অল-ইন-ওয়ান প্রিন্টার এমএক্স-৫১৭০-এর সঙ্গে এখন একটি ইউএসবি বাতি দিচ্ছে পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস। এই প্রিন্টারে প্রিন্ট, স্ক্যান ও কপি করার সুবিধা আছে। এতে আছে ২.৪ ইঞ্চি মনিটর, ক্যামেরা ও মোবাইল ফোন এসডি মেমোরি কার্ড, মাইক্রো এসডি কার্ড এবং সিএফ কার্ড থেকে কম্পিউটার ছাড়াই সরাসরি ছবি প্রিন্ট করার সুবিধা। এর দামও কমেছে। এখন এর দাম ১৩ হাজার টাকা। —বিজ্ঞপ্তি