প্রিভিউ ডাউনলোডের জন্য উন্মুক্ত উইন্ডোজ ৮.১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজ ৮ ডেস্কটপ অপারেটিং সিস্টেমের আপডেট উইন্ডোজ ৮.১ প্রিভিউ ডাউনলোডের জন্য উন্মুক্ত করেছে মাইক্রোসফট।যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ২৬ জুন ডেভেলপারদের নিয়ে মাইক্রোসফট আয়োজিত বিল্ড সম্মেলনে উইন্ডোজ ৮.১ উন্মুক্ত করা হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে রয়টার্স।মাইক্রোসফট সতর্ক করে জানিয়েছে, কম্পিউটারে ৮.১ ইনস্টল করতে হলে ব্যবহারকারীকে তাঁর কম্পিউটারে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। এখনও উইন্ডোজের এ সংস্করণটি উন্নয়নের পর্যায়ে থাকায় কিছু সফটওয়্যার বাগ ও কিছু ফাংশান অকার্যকর থাকতে পারে। উইন্ডোজ ৮.১ প্রিভিউ সংস্করণ এটি। এর সর্বশেষ সংস্করণে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে মাইক্রোসফট।উইন্ডোজ ৮.১ প্রিভিউ সংস্করণে যুক্ত হয়েছে স্টার্ট মেনু, আপডেট সার্চ, স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট, নতুন সংস্করণের ইন্টারনেট এক্সপ্লোরার, উন্নত পিসি সেটিংস সুবিধা।উইন্ডোজ ৮.১ প্রিভিউ ডাউনলোড করার লিংকটি হচ্ছেhttp://windows.microsoft.com/en-us/windows-8/preview