প্রিমিয়াম আদায় ও হিসাবায়নের জন্য সফটওয়্যারের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের চলমান আধুনিকায়ন কার্যক্রমের অংশ হিসেবে আমানত বিমা ট্রাস্ট তহবিলের প্রিমিয়াম আদায় ও হিসাবায়নের কাজটি ডিজিটাল করার লক্ষ্যে ইনফরমেশন ফর ডিপোজিট ইনস্যুরেন্স প্রিমিয়াম অ্যাসেসমেন্ট (আইডিআইপিএ) নামের একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সফটওয়্যারটির উদ্বোধন করেন। বিমাযোগ্য প্রত্যেক আমানতের হিসাবায়নসহ প্রিমিয়াম নির্ধারণী বিবরণ এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে সংগ্রহ করা হতো।
বাংলাদেশ ব্যাংকের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্যাংকে গচ্ছিত আমানতের সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকে ডিপোজিট ইনস্যুরেন্স ডিপার্টমেন্ট গঠন করা হয়। ব্যাংক আমানত বিমা আইন, ২০০০ অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকসমূহে বিমাযোগ্য আমানতের ওপর নির্ধারিত প্রিমিয়াম গ্রহণ করে তার মাধ্যমেÿক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা দেওয়া হয়। এর মাধ্যমে কোন কারণে ব্যাংক অবলুপ্ত হলেও আমানতকারীদের আমানতের বিপরীতে নির্ধারিত অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা রয়েছে।
আজকে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। নির্বাহী পরিচালক আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও সব তফসিলি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।