প্রিয়শপে চলছে উৎসবের ছাড়

ঈদ উপলক্ষে দেশে অনলাইনে কেনাবেচার (ই-কমার্স) ওয়েবসাইট প্রিয়শপ ডটকমে বিশেষ ছাড় ও ক্যাশব্যাক অফার চলছে।
প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান জানিয়েছেন, ঈদ ও পূজা সামনে রেখে সাইটটিতে নানা পোশাক বিক্রি হচ্ছে। গ্রাহকেরা পাচ্ছেন শতভাগ ক্যাশবাক অফার ছাড়াও মূল্যছাড়, বিনা মূল্যে পণ্য ডেলিভারির সুবিধা। গতবারের মতো এবারও অনলাইনে ঈদ-পূজার উৎসব আয়োজন করেছে প্রিয়শপ ডটকম।
উৎসব সামনে রেখে নতুন ডিজাইনের থ্রি-পিস, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, পোলো, টি-শার্ট, শাড়ি, সানগ্লাস, ঘড়িসহ নানা পণ্যে সাজানো হয়েছে। উৎসব চলাকালে ক্রেতারা যত টাকার পণ্য কিনবেন, ঠিক তত টাকারই ক্যাশব্যাক ভাউচার পাবেন। উৎসব শেষে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। নির্বাচিত বিজয়ীরা ক্যাশব্যাক ভাউচারের মাধ্যমে পুনরায় প্রিয়শপ ডটকম থেকে কেনাকাটা করতে পারবেন।
উৎসবের আওতায় ক্রেতারা প্রায় প্রতিটি পণ্যেই বিশেষ মূল্যছাড় পাবেন। এ ছাড়া নির্দিষ্ট পণ্য কিনলে বিনা মূল্যে ডেলিভারি দেওয়া হবে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা উৎসবের লিংক (http://priyoshop.com/eid-puja.aspx) থেকে তাঁদের পছন্দের পণ্যটি কিনতে পারবেন।