প্রিয় শপে কেনাকাটায় ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়শপের অফার
প্রিয়শপের অফার

অনলাইনে পণ্য কেনা-বেচার (ই-কমার্স) ওয়েবসাইট প্রিয় শপ থেকে পণ্য কিনলে ক্ষেত্রবিশেষে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফেসবুক পেজে তিন লাখ ভক্তের মাইলফলক অর্জন উপলক্ষে ক্রেতাদের জন্য এই ছাড়ের ঘোষণা দিয়েছে প্রিয় শপ কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

প্রিয় শপ কর্তৃপক্ষ জানিয়েছে, টি-শার্ট, পোলো শার্ট, থ্রি-পিসসহ নানা পোশাক, ঘড়ি, জুয়েলারি, বিউটি ও ফ্যাশন পণ্য, গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস কেনার ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে।
প্রিয় শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান জানান, ‘গ্রাহকরা যাতে সাশ্রয়ী দামে পণ্য কিনতে পারেন সে জন্য নানা অফার দেওয়া হয়েছে। এ অফার চালু থাকছে৩১ আগস্ট পর্যন্ত। প্রিয় শপের ওয়েবসাইট ভিজিট করে ক্রেতারা এই সুযোগ নিতে পারবেন। অনলাইন পেমেন্ট, বিকাশসহ পণ্য হাতে বুঝে পেয়ে মূল্য পরিশোধ (পে অন ডেলিভারি) সুবিধা পাবেন ক্রেতারা।’