প্রেমাণুকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে ও মেয়ে প্রেম করছে সুষ্ঠুভাবে—

তার পরও সবাই তাদের দুষ্টু ভাবে!

ভালোবাসার বীজ যদি হয় রোপণ,

একটা সময় আর থাকে না গোপন।

মেয়েগুলোর লুক পকেটে

কষ্ট জমে বুক পকেটে।

আমি যত প্রশস্ত হই

তুমি তত ‘সরু ভূমি’—

মন করেছি প্রেমের সাগর

তুমি তপ্ত মরুভূমি।

ভালোবাসা জীবন করে হাফ বয়েল

এখন যেমন পুড়ছে ছেলে

হইছে আগে বাপ বয়েল!

মেয়ে থাকে কাঁঠালবাগান ঢালে—

মই কেড়ে নেয় তুইলা প্রেমের ডালে!