প্রোগ্রামারদের জন্য প্রতিযোগিতা
আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় তথ্যপ্রযুক্তির প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪-এর অংশ হিসেবে শুরু হয়েছে প্রোগ্রামারদের জন্য প্রতিযোগিতা কোড ওয়ারিওরস চ্যালেঞ্জ৷ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এর আয়োজক৷ এ প্রতিযোগিতা হবে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশন উন্নয়ন—এ দুটি বিভাগে৷ এতে শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোম্পািন থেকে দলগতভাবে অংশ নেওয়া যাবে৷ প্রতিটি দলের সদস্যসংখ্যা হবে চারজন করে।
প্রতিযোগীদের নৈর্ব্যক্তিক পরীক্ষা হবে ২৩ মে৷ ২৪ মে হবে গ্রুমিং সেশন৷ সবশেষে ৩০ ও ৩১ মে টানা ৩৬ ঘণ্টার বুটক্যাম্পে অংশ নিতে হবে প্রতিযোগী দলগুলোকে৷ অনলাইনে নিবন্ধন করা যাবে www.codewarrior.bitm.org.bd ঠিকানার ওয়েবসাইটে৷ এ সাইট থেকে ফরম নামিয়ে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের প্যাডে কম্পিউটার বিভাগের প্রধান বা রেজিস্ট্রারের সই অথবা নিজ নিজ প্রতিষ্ঠানের প্যাডে সি লেভেল ব্যবস্থাপকের সইসহ ওয়েবসাইটে পাঠাতে হবে৷ একটি বিশ্ববিদ্যালয় বা কোম্পািন থেকে প্রতি শাখায় একটি দল অংশ নিতে পারবে৷ আবেদনের শেষ তারিখ ২১ মে৷ —বিজ্ঞপ্তি