কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে যাঁদের কাজ, তাঁদের একটি বড় সুবিধা হলো, যেকোনো স্থান থেকেই কাজটি করা যায়। প্রোগ্রামিংয়ের জন্য যদি কেউ নির্দিষ্ট কোনো শহরের খোঁজ করেন, তাহলে অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি। সিলিকন ভ্যালিতে অবস্থিত অনেক প্রতিষ্ঠানের কাজই অফিসে না গিয়েও করা যায়। তবে যুক্তরাষ্ট্রে সিলিকন ভ্যালি ছাড়াও আরও কিছু শহর রয়েছে, যেখানে প্রোগ্রামারদের জন্য অনেক ধরনের সুবিধাই আছে।
কোন শহরগুলো প্রেগ্রামারদের পছন্দের শীর্ষে, সম্প্রতি এমন এক গবেষণা করেছে একটি স্টার্টআপ (নতুন উদ্যোগ) প্রতিষ্ঠান। প্রোগ্রামারদের জন্য শহর নির্বাচনের ক্ষেত্রে জীবন ধারণের খরচ, স্বাস্থ্য বিমা, বেতন এবং নিজেই প্রতিষ্ঠানের প্রধান—এমন দিকগুলো বিবেচনা করা হয়েছে।
সেরা ২০ শহরের মধ্যে রয়েছে টালসা, সান হোসে, আলবুকারকি, লস অ্যাঞ্জেলেস, সান্তা অ্যানা, ন্যাশভিল, বাল্টিমোর, প্ল্যানো, উইচিটা, টুসান, কলোরাডো স্প্রিংস, গ্রিনসবোরো, বেকার্সফিল্ড, আটলান্টা, টোলেডো, ফোর্ট ওয়ার্থ, সেন্ট লুইস, ডেনভার, ওকল্যান্ড ও স্যাকরামেন্টো। এর মধ্যে শীর্ষে থাকা শহর টালসায় থাকা ফ্রিল্যান্স সফটওয়্যার বা ওয়েব ডেভেলপারদের বার্ষিক আয় ১ লাখ ১৮ হাজার ৬৯০ ডলার।
বিজনেস ইনসাইডার