প্রোগ্রামিং প্রতিযোগিতায় নিবন্ধন চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা চতুর্থবারের মতো হতে যাচ্ছে প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড ওয়ারিওর চ্যালেঞ্জ’। আগামী বছর অনুষ্ঠেয় জিটাল ওয়ার্ল্ড ২০১৫-এর অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে সফটওয়্যার ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) অঙ্গ প্রতিষ্ঠান বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)। সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, বেসিস স্টুডেন্টস ফোরাম এবং বেসিস উইমেনস ফোরাম। প্রতিযোগিতায় অংশ নিতে ২৮ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে। এবারও ওয়েব ও মুঠোফোন এই দুই বিভাগে অ্যাপ্লিকেশন তৈরির প্রতিযোগিতা হবে। বিস্তারিত: http://codewarrior.bitm.org.bd। —বিজ্ঞপ্তি