প্রোগ্রামিং প্রতিযোগিতার এমসিকিউ পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড ওয়ারিওর চ্যালেঞ্জ’-এর এমসিকিউ পর্ব গত শনিবার রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে ১২৩টি দল অংশ নেয়। এর মধ্যে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে ৬০টি দল।
প্রতিযোগিতায় প্রতিযোগীদের ওয়েব অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। ৯ ও ২৩ জানুয়ারি প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব (গ্রুমিং) অনুষ্ঠিত হবে। এরপর ৩০ ও ৩১ জানুয়ারি টানা ৩৬ ঘণ্টার প্রতিযোগিতা চলবে। ডিজিটাল ওয়ার্ল্ডে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে। বেসিসের অঙ্গ প্রতিষ্ঠান বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এই প্রতিযোগিতার আয়োজন করছে।
—বিজ্ঞপ্তি