প্রোগ্রামিং প্রতিযোগিতার সময় বাড়িয়েছে বেসিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিসের সফটএক্সপো ২০১১ মেলা উপলক্ষে প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে আবেদনপত্র জমাদানের সময় ৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ডট নেট, পিএইচপি, জাভা ও সি++ প্রোগ্রামিং ধারায় পেশাদার ও শিক্ষার্থী দুটি গ্রুপে অংশ নেওয়া যাবে। দুই গ্রুপে আটটি দলকে পুরস্কৃত করা হবে। বিস্তারিত জানার ওয়েবসাইট www.softexpo.com.bd।—বিজ্ঞপ্তি