প্রোগ্রামিং শেখার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রোগ্রামিং কনটেস্ট: ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম নামের কম্পিউটার প্রোগ্রামিং শেখার বই প্রকাশ করেছে দ্বিমিক প্রকাশনী। বইটির লেখক মো. মাহবুবুল হাসান।
বইটিতে প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রাথমিক বিষয়, প্রোগ্রামিং সংকেত লেখার ভাষা সি, গণিত, ডেটা স্ট্রাকচার, গ্রিডি টেকনিক, ডায়নামিক প্রোগ্রামিং, গ্রাফ, অ্যাডহক পদ্ধতি, জ্যামিতি এবং কম্পিউটেশনাল জ্যামিতি এবং স্ট্রিং—প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে।
বইয়ের লেখক মো. মাহবুবুল হাসান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগ থেকে পড়াশোনা শেষে একই বিভাগে শিক্ষকতা করেন বছর দুয়েক। বর্তমানে তিনি গুগলের সুইজারল্যান্ড কার্যালয়ে কর্মরত আছেন। বইটির লিখিত মূল্য ৩৬০ টাকা। নিজস্ব প্রতিবেদক