রিসোনেন্স অফ কিয়েটিভিটি উইথ সি++’\ লেখক: আব্দুস ছাত্তার ভুইয়া\ প্রকাশক: সিসটেক পাবলিকেশন লিমিটেড, ঢাকা \ পৃষ্ঠা: ৩২০ \ মূল্য: ২৫০ টাকা (সিডিসহ) \কম্পিউটার প্রোগ্রামার যাঁরা হতে চান, সি++ প্রোগ্রামিংভাষা শেখাটা তাঁদের জন্য জরুরি। সি++ শেখার জন্য একটি বই সম্প্রতি বের হয়েছে। ‘রিসোনেন্স অফ ক্রিয়েটিভিটি উইথ সি++’ নামের বইটিতে প্রতিটি বিষয় সহজ উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। সি++ প্রোগ্রাম কীভাবে হয় তার ব্যাখ্যা কম্পাইলারের ব্যবহার সম্পর্কে জানতে ভিডিও টিউটোরিয়াল, গল্পের বিভিন্ন প্রেক্ষাপটকে সি++ এর বিভিন্ন কমান্ডের সঙ্গে তুলনা করা যায়। সি++ শেখার পর প্রোগ্রামিং যাচাই করতে নানান সমস্যা দেওয়া আছে, পাশাপাশি সমাধানও রয়েছে। এ বইটিতে সি++ এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আব্দুস ছাত্তার ভুইয়ার লেখা বইটিতে রয়েছে সি++ সম্পর্কে মৌলিক ধারণা। কম্পাইলার, টোকেন, ডেটা টাইপ প্রোগ্রামের কোথায় ডিক্লেয়ার করতে হয় মডিফিয়ার ফাংশন, অপারেটর সিস্টেম, লুপ, লেবেল গটো পদ্ধতি, এরে স্ট্রিং, ফাইল ব্যবস্থাপনা, প্রশ্ন-উত্তরসহ ১০টি অধ্যায় আছে। ধারাবাহিকভাবে বইতে আলোচনা করা হয়েছে। জেনে নিন প্রযুক্তির আধুনিকতার উল্লেখযোগ্য বিষয়গুলো। প্রতিটি অধ্যায়ের সঙ্গে চিত্রও ব্যবহার করা হয়েছে। —ফেরদৌস ফয়সাল