প্রোগ্রামিং শেখার বই পিডিএফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রোগ্রামিং শেখার বই
প্রোগ্রামিং শেখার বই

বাংলা ভাষায় লেখা কম্পিউটার প্রোগ্রামিং শেখার বই কম্পিউটার প্রোগ্রামিং-এর পিডিএফ সংস্করণ ইন্টারনেটে ছাড়া হয়েছে। গত শুক্রবার বইটির ওয়েবসাইটে পিডিএফ লিংক যুক্ত করেন বইটির লেখক তামিম শাহরিয়ার। পিডিএফ সংস্করণে নতুন ৪০টি প্রোগ্রামিং সমস্যা যুক্ত করা হয়েছে। ২৮০ পৃষ্ঠার পিডিএফ সংস্করণের দাম ২৫ টাকা। মুঠোফোন থেকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা যাবে। বিকাশের তথ্যসহ http://goo.gl/4M3cbQ ঠিকানার ওয়েবসাইট থেকে ফরম পূরণ করে বইটি নামিয়ে নেওয়া যাবে। —বিজ্ঞপ্তি