প্রোগ্রামিং সংকেত অবৈধভাবে ব্যবহারের কথা স্বীকার করেছে মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনভিত্তিক খুদে ব্লগ বা মাইক্রোব্লগিং পরিষেবা ‘এমএসএন জুকু’ তৈরিতে কানাডাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান প্লার্কের প্রোগ্রামিং সংকেত অবৈধভাবে ব্যবহারের কথা স্বীকার করে সম্প্রতি ক্ষমা চেয়েছে মাইক্রোসফট। এমএসএন জুকুর ৮০ শতাংশ সংকেতই প্লার্কের হুবহু নকল বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। মাইক্রোসফট সব দায়দায়িত্ব স্বীকার করে এমএসএন জুকুর কার্যক্রম আপাতত বন্ধ রেখেছে। তবে মাইক্রোসফট এটি তৈরি করিয়েছে অন্য আরেকটি প্রতিষ্ঠানকে দিয়ে এবং তারাই মূলত প্লার্কের প্রোগ্রামিং সংকেত অবৈধভাবে ব্যবহার করেছে। গত নভেম্বরে চালু হওয়া এমএসএন জুকুর এ ঘটনাকে প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন মহল ‘দিনে-দুপুরে পুকুর চুরি’ হিসেবে আখ্যা দিয়েছে। —বিবিসি অবলম্বনে সুজয় দাস