প্রোগ্রামিংশেখাতে বেসিসের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখাতে ‘আওয়ার অব কোড’ কর্মসূচির আয়োজন করেছে বেসিস এবং বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। সহযোগী হিসেবে আছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম। গতকাল সোমবার ঢাকায় আওয়ার অব কোডের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান।
বেসিসের সভাপতি শামিম আহসান বলেন, প্রায় ২০০টি স্কুল-কলেজে এ আয়োজনের জন্য যোগাযোগ করা হচ্ছে। কোড অব আওয়ারের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মন থেকে কম্পিউটারের প্রোগ্রামিং সংকেত (কোড) সম্পর্কে ভীতি দূর করা। অনুষ্ঠানে বত্তৃদ্ধতা করেন বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদসহ অনেকে।
আওয়ার অব কোড আয়োজনটি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এতে অংশ নিতে নিবন্ধন করতে হবে বেসিসের ওয়েবসাইটে (www.basis.org.bd)।