প্রোগ্রামিংয়ের বই নিয়ে পাঠক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) অফিসে গত শনিবার কম্পিউটার প্রোগ্রামিং বইয়ের পাঠকদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বইটির লেখক তামিম শাহরিয়ার ছাড়াও উপস্থিত ছিলেন প্রোগ্রামার মীর ওয়াসি আহমেদ, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী তাহমিদ রাফিসহ অনেকে। সম্মেলনে সবাই প্র্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় প্রোগ্রামিং শেখার নানা প্রতিবন্ধকতা এবং সেগুলোর সম্ভাব্য সমাধান খোঁজার চেষ্টা করা হয়। তামিম শাহরিয়ার বলেন, ‘বাংলাদেশের অনেক ছেলেমেয়ের পক্ষেই আন্তর্জাতিক মানের প্রোগ্রামার হওয়া সম্ভব। স্কুল-কলেজে প্রোগ্রামিংকে জনপ্রিয় করতে পারলে আমরা অনেক দূর যেতে পারব।’ —বিজ্ঞপ্তি