প্রোলিংক ইউপিএস বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে দ্রুত চার্জ সুবিধার প্রোলিংকের ইউপিএস। এটি বিদ্যুত্ বিভ্রাট ও ভোল্টেজের ওঠানামা থেকে ডেস্কটপ কম্পিউটারকে সুরক্ষা দিতে পারে। প্রোলিংক ব্র্যান্ডের প্রো-৭০০এসএফসি মডেলের এই ইউপিএসের ব্যাকআপ ক্ষমতা ২০ মিনিট পর্যন্ত। এ ইউপিএস দেশের বাজারে বিপণন করছে কম্পিউটার সোর্স।
বিপণনকারী প্রতিষ্ঠানটির দাবি, মাত্র দুই ঘণ্টায় ফুল চার্জ নিতে সক্ষম ৬৫০ ভোল্টের লাইন ইন্টারঅ্যাক্টিভ ইউপিএসটিতে ব্যবহার করা হয়েছে ১২ ভোল্টের ৮.২ অ্যাম্পিয়ার ব্যাটারি। ব্যবহার-বান্ধব এই ইউপিএস-এ রয়েছে এলইডি ডিসপ্লে যার মাধ্যমে ব্যবহারকারী সহজেই ইউপিএসটি কতটুকু চার্জ নিয়েছে, ওভারলোড হচ্ছে কি না কিংবা ব্যাকআপ মুড বিষয়ে জানতে পারেন।
প্রোলিংক প্রো-৭০০এসএফসি ইউপিএসটির দাম তিন হাজার টাকা।