প্রোলিংক নেটবুকের দাম কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রোলিংকের নেটবুক কম্পিউটারের দাম কমানো হয়েছে। এখন এর দাম ২৩ হাজার ৯০০ টাকা। ইন্টারনেট ও তারহীন ওয়াইফাই সুবিধাসহ এই নেটবুক কম্পিটারে আছে ইন্টেলের ১ দশমিক ৬০ গিগাহার্টজ গতির অ্যাটম প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ১৬০ গিগাবাইট হার্ডডিস্ক, ১০ দশমিক ১ ইঞ্চির মনিটর, ওয়েবক্যাম ইত্যাদি। একবার চার্জ দিলে এটি টানা তিন ঘণ্টা চলে। এর ওজন এক কেজি ১১০ গ্রাম।—বিজ্ঞপ্তি