প্রোলিংকের নতুন নেটবুক কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রোলিংকের নতুন নেটবুক কম্পিউটার বাজারে এনেছে কম্পিউটার সোর্স। গ্লি-টিএ০০৯ মডেলের এ কম্পিউটারে ইন্টারনেট ও ব্লু-টুথ ব্যবহারের সুবিধা আছে। এতে ইন্টেলের অ্যাটম প্রসেসর ব্যবহার করা হয়েছে। আরও আছে ১ গিগাবাইট র্যাম, ১৬০ গিগাবাইটের হার্ডডিস্ক, ১০.১ ইঞ্চির প্রশস্ত পর্দার মনিটর ইত্যাদি। এ কম্পিউটারে আছে উইন্ডোজ এক্সপি হোম প্রিমিয়াম অপারেটিং সিস্টেম ও মোবাইল অফিস সফটওয়্যার। এতে আরও আছে ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা। একবার ব্যাটারি চার্জ করলে এটি টানা তিন ঘণ্টা চলে। এর ওজন মাত্র এক কেজি ১১০ গ্রাম। দাম ২৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি