প্রোস্টেট সার্জারি করছে রোবট (ভিডিও)
প্রোস্টেট সার্জারির ক্ষেত্রে মানুষের চেয়ে রোবটই ভালো করছে বলেই মেনে নিয়েছেন যুক্তরাজ্যের স্টেপিং হিল হাসপাতালের চিকিত্সকেরা। এক খবরে বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের প্রথম ব্যক্তি হিসেবে ম্যানচেস্টার সিটির বাসিন্দা স্টুয়ার্ট এলিস হ্যান্ড হেল্ড রোবটের সাহায্যে তাঁর প্রোস্টেট সার্জারি করিয়েছেন। সার্জারির ক্ষেত্রে রোবটটি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে বলেই চিকিত্সকেরা জানিয়েছেন।স্টেপিং হিল হাসপাতালের এক প্রতিনিধি জানিয়েছেন, মানুষের কবজির চেয়ে রোবট অনেক বেশি নমনীয়, সূক্ষ্ম ও দ্রুত কাজ করতে পারে।সার্জারি প্রসঙ্গে এলিস বলেছেন, ক্যানসার চিকিত্সার অভিজ্ঞতাটা সুখকর না হলেও এ ক্ষেত্রে ইতিবাচক কিছু হচ্ছে ভেবেই ভালো লাগছে। হ্যান্ডহেল্ড রোবটের সাহায্যে সার্জারি করার ক্ষেত্রে এলিস তাঁর দেশে প্রথম হলেও এ ধরনের ডিভাইস ব্যবহার করে সার্জারির ঘটনা আগেও ঘটেছে। টেলিগ্রাফ জানিয়েছে, ২০০৮ সালে ‘মাটিলডা দ্য রোবট’ এ রকম একটি সার্জারি করেছিল। কিন্তু সে সার্জারির তুলনায় বর্তমানে সার্জারির খরচ ৯৫ শতাংশ কমে গেছে। চিকিত্সকেরা আশা করছেন খরচ কমে যাওয়ায় এ ধরনের সার্জারির সুফল অনেকের কাছে পৌঁছাবে।