প্লাস্টিক বোতলের বিকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লাস্টিক বোতলের বিকল্প
প্লাস্টিক বোতলের বিকল্প

বস্তুটি দেখতে অনেকটা জেলিফিশ বা বেলুনের মতো। এটির মধ্যে পানি রাখা যাবে। আর পানি পানের সময় পাত্রটিও খেয়ে ফেলা যাবে। ‘ওহো’ (Ooho) নামের পাত্রটি দেখতে অদ্ভুত হলেও পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত, জীবাণু প্রতিরোধক। যুক্তরাজ্যের একদল গবেষকের আশা, পানি বাজারজাত করতে এটি প্লাস্টিক বোতলের বিকল্প হতে পারে। লন্ডনের রয়েল কলেজ অব আর্টের একদল গবেষক তৈরি করেছেন ‘ওহো’। আর এটির নকশা করেছে রদ্রিগো গার্সিয়া গঞ্জালেস, পিয়ের পসিলে ও গিয়ম কুশ নামের তিন ছাত্র। তাঁরা জানান, ভোজ্য শ্যাওলা দিয়ে তৈরি বেলুনসদৃশ পাত্রটির বিভিন্ন আকৃতি দেওয়া যায়। এটি খেয়ে ফেললে হজম হয়ে যাবে। বাণিজ্যিকভাবে উৎপাদন সম্ভব হলে এটি দামেও সাশ্রয়ী হবে। ইনডিপেনডেন্ট।