প্লুটোর চাঁদের নতুন নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

প্লুটোর চতুর্থ ও পঞ্চম চাঁদের নতুন নাম দেওয়া হয়েছে যথাক্রমে কেরবেরোস ও স্টিক্স। নামকরণের আনুষ্ঠানিক দায়িত্ব পালন করে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন (আইএইউ)। নামকরণে এবারও পৌরাণিক নাম বেছে নেওয়ার রীতি বহাল রাখা হয়। আন্তর্জাতিক পর্যায়ে জনগণের ভোটে ভলকান নামটির পক্ষে বেশি ভোট পড়লেও আইএইউ সেটির বিরোধিতা করে। কেরবেরোস ২০১১ সালের জুলাই এবং স্টিক্স ২০১২ সালের জুলাই মাসে আবিষ্কৃত হয়। শুরুতে এ দুটি উপগ্রহকে পিফোর ও পিফাইভ নামে চিহ্নিত করা হয়। প্লুটো ২০০৬ সালে গ্রহের মর্যাদা হারানোর আগ পর্যন্ত ৭৬ বছরব্যাপী পূর্ণাঙ্গ একটি গ্রহ হিসেবেই বিবেচিত হতো। ১৯৩০ সালে এটি আবিষ্কার করা হয়। তবে ১৯১৫ সালে প্লুটোর অবস্থানের ব্যাপারে পূর্বাভাস দিয়েছিলেন পার্সিভাল লওয়েল নামের একজন জ্যোতির্বিদ। বিবিসি।