পয়সা খরচ হলেও অনলাইনের খবরে আগ্রহী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাঁটের পয়সা খরচ করে হলেও এখন অনেকেই অনলাইন সংবাদপত্রের খবর পড়তে আগ্রহী। যদিও অধিকাংশ অনলাইন ব্যবহারকারী এখনও পয়সা খরচ করে খবর পড়ার বিষয়টিতে অভ্যস্ত নন, তারপরও অনলাইন খবরের জন্য পয়সা খরচকারীর সংখ্যা বাড়ছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজমের গবেষকেরা জানিয়েছেন, যুক্তরাজ্যভিত্তিক অনলাইন ব্যবহারকারীরা গত ১০ মাসে অনলাইন খবরের জন্য দ্বিগুণেরও বেশি পয়সা খরচ করেছেন। দেখা গেছে ২৫ থেকে ২৪ বছর বয়সীরাই অনলাইন খবর পড়ার জন্য অর্থ ব্যয় করতে বেশি আগ্রহী।অনলাইনে সান, টেলিগ্রাফ, বিল্ড, ওয়াশিংটন পোস্ট প্রভৃতি সংবাদমাধ্যমের খবর পড়ার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হয়।