ফক্সকন মাদারবোর্ড কিনলে বিশেষ অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানের ফক্সকন ব্র্যান্ডের মাদারবোর্ড কিনলে বিশেষ উপহারের ঘোষণা দিয়েছে বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। ১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত এ অফার চালু থাকবে।

কম্পিউটার সোর্সের পণ্য ব্যবস্থাপক মেহেদী জামান জানান, ফক্সকন এইচ৬১এমএক্সই-ভি ও এস এবং বি৭৫এম মডেলের মাদারবোর্ড কিনলে সঙ্গে একটি স্ক্র্যাচ কার্ড পাবেন ক্রেতা।

পুরস্কার জিততে এ কার্ডের গোপন নম্বর কম্পিউটার সোর্সের ফেসবুক ফ্যান পেজের ফক্সকন স্ক্র্যাচ অ্যান্ড উইন ট্যাবে যুক্ত করতে হবে।