ফটোশপের ২৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনিফার ইন প্যারাডাইজ: ফটোশপে সম্পাদনা করা প্রথম ছবি। ১৯৮৮ সালের আগস্ট মাসে তোলা জন নোলের বান্ধবীর ছবি (বর্তমানে স্ত্রী)। মার্কিন সফটওয়্যার প্রকৌশলী থমাস নোল ফটোশপ তৈরি করেন। পরে তাঁর ভাই জন নোল এ সফটওয়্যারে নতুন ফিচার যোগ করেন। ১৯৮৯ সালে অ্যাডোবি সিস্টেমসের কাছে সফটওয়্যারটি বিক্রি করেন তাঁরা। পরে ১৯৯০ সালে ফটোশপ নামে এই সফটওয়্যারটি বাজারে আসে।

অ্যাডোবির ফটোশপ সফটওয়্যারটিকে সবার চেনার কথা। ১৯ ফেব্রুয়ারি ১৯৯০ সালে যাত্রা শুরু হয়েছিল এই সফটওয়্যারটির। গতকাল অ্যাডোবি তাদের এই সফটওয়্যারটি তৈরির রজতজয়ন্তী পালন করেছে।
ফটোশপের ২৫ বছর পূর্তি উপলক্ষে, একটি ভিডিও উন্মুক্ত করেছে অ্যাডোবি কর্তৃপক্ষ যাতে ফটোশপ ব্যবহার করে তৈরি বিভিন্ন আইকনিক চিত্রকর্ম দেখানো হয়েছে। আর পুরো ভিডিওটি যে ফটোশপ দিয়ে তৈরি তা না বললেও চলছে।
ভিডিওটি দেখুন: