ফড়িং রোবট (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মান গবেষকেরা ফড়িং সদৃশ রোবট বা বিশেষ রোবট যান তৈরি করেছেন যা উড়তে পারে এবং গোপন তথ্য সংগ্রহ করতে পারে। খবর গিজম্যাগের।জার্মানির রোবট নির্মাতা প্রতিষ্ঠান ফেসটো ‘বায়োনিকঅপ্টার’ নামে ফড়িং সদৃশ রোবট তৈরি করছে। প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি এ রোবট ফড়িংয়ের পাখার দৈর্ঘ্য ৬৩ সেন্টিমিটার। অত্যন্ত হালকা কার্বন ফাইবার ও প্লাস্টিক তন্তু ব্যবহার করে তৈরি করা হয়েছে চারটি পাখা। পাখা নাড়িয়ে এ ফড়িং সহজেই উড়ে যেতে পারে, কারণ এ ফড়িং সদৃশ রোবটটি মাত্র ৪৪ সেন্টিমিটার দৈর্ঘ্যের। রোবট ফড়িং বা বায়োনিকঅপ্টারটির ওজন মাত্র ১৭৫ গ্রাম।মোটর আর সেন্সরে ঠাসা এ রোবটটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এ ফড়িংটি ডানে-বামে, ওপর-নিচে সবদিকেই পাখা নাড়িয়ে উড়ে যেতে পারে আবার সত্যিকারের ফড়িংয়ে মতো পথও চিনতে পারে।