ফরাসি প্রতিষ্ঠানের সঙ্গে ই-সফটের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি প্রতিষ্ঠান ম্যাসিফ কালেকশন তাদের তৈরি পোশাক প্রতিষ্ঠানের অটোমেশনের জন্য সম্প্রতি বাংলাদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ই-সফটের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী ম্যাসিফ কালেকশনের অনলাইন উত্পাদন ব্যবস্থাপনা, অনলাইন হিসাবরক্ষণ, বেতনভাতা ব্যবস্থাপনাসহ নানা কাজের জন্য সফটওয়্যার-সেবা দেবে ই-সফট। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাসিফ কালেকশনের চেয়ারম্যান ম্যানুয়াল, ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হোসেন এবং ই-সফটের প্রধান নির্বাহী আরিফুল হাসান। —বিজ্ঞপ্তি