ফরিদপুরে তথ্যপ্রযুক্তি নিয়ে সিম্পোজিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিজ্ঞান ও তথ্যযোগাযোগ প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার ফরিদপুরে এক সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে ‘দারিদ্র্য বিমোচনে বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক দিলীপ কুমার কাপুড়িয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান বলেন, তথ্যপ্রযুক্তি আমাদের হাতিয়ার। এই হাতিয়ার ব্যবহার করে আমাদের দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে হবে। কৃষককে দেশের সেরা বিজ্ঞানী হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ইউরেকার আনন্দ পেতে হলে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে ঢুকতে হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জি এম আক্কাস, অবসরপ্রাপ্ত সাবেক উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, ফরিদপুর উচ্চবিদ্যালয়ের প্রভাষক আহসান হাবীব ও সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের রিজভী জামান। —ফরিদপুর অফিস