ফরিদপুরে তথ্যপ্রযুক্তি সচেতনতা কর্মসূচি
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের আয়োজনে গত রোববার ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচেতনতা কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে তথ্যপ্রযুক্তির সর্বশেষ অগ্রগতির ব্যবহারিক প্রয়োগ, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে ধারণা, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতিসহ নানাবিধ বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান। প্রধান আলোচক ছিলেন তথ্যপ্রযুক্তির বই-লেখক এবং সিসটেক ডিজিটালের চেয়ারম্যান মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ তারিক হোসেন খান, কর্মসূচির সমন্বয়কারী এস এম ওয়াহিদুজ্জামানসহ অনেকে। সভাপতিত্ব করেন বিসিএসের মহাসচিব নজরুল ইসলাম। l বিজ্ঞপ্তি