প্রশ্নোত্তর অংশ-৬
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষায় সৃজনশীল অংশে ৪টি প্রশ্নে ১২ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে হবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নের উত্তর দেওয়া হলো।
অধ্যায়-৯
জ্ঞানমূলক প্রশ্ন:
৯. হাইড্রিলা উদ্ভিদ দিয়ে কী পরীক্ষা করা হয়?
উত্তর: সালোকসংশ্লেষণ।
১০. অনেক আগে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থকে কী বলা হতো? উত্তর: হরমোন
১১. উত্তেজক উপাদানের উৎসের দিকে উদ্ভিদাঙ্গের দিকমুখিতাকে কী বলা হয়?
উত্তর: ধনাত্মক দিকমুখিতা
১২. ছোট দিনের উদ্ভিদে ফটোপিরিয়ড কত ঘণ্টার বেশি হলে ফুল আসা বিলম্ব হয়?
উত্তর: ১২১/২ ঘণ্টা
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: ফসফরাসের অভাবে উদ্ভিদে কী ধরনের লক্ষণ দেখা যেতে পারে?
উত্তর: ফসফরাসের অভাবে উদ্ভিদে নিচের ধরনের রোগের লক্ষণ প্রকাশ পায়—
ক. এর অভাব হলে পাতা বেগুনি রং ধারণ করে।
খ. পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়।
গ. মূলের বৃদ্ধি কমে যায়।
ঘ. পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে।
প্রশ্ন: শুকনো বীজ কীভাবে পানি শোষণ করে?
উত্তর: শুকনো বীজ ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়। কেননা শুকনো বীজ একটি হাইড্রোফিলিক পদার্থ (যে পদার্থ পানি শোষণ করে তাকে হাইড্রোফিলিক পদার্থ বলা হয়)। আর কলয়েড-জাতীয় শুকনো বা অর্ধশুকনো পদার্থের তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলা হয়। তাই শুকনো বীজ ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে।
প্রশ্ন: রক্ষীকোষ কীভাবে পত্ররন্ধ্রে খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে?
উত্তর: পত্ররন্ধ্র দুটি রক্ষীকোষ দিয়ে পরিবেষ্টিত থাকে। রক্ষীকোষের রন্ধ্রসংলগ্ন প্রাচীর পুরু কিন্তু বিপরীত দিকের প্রাচীর পাতলা। রক্ষীকোষ দুটোর স্ফীতি ও শিথিল অবস্থা পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে, রক্ষীকোষ স্ফীত হলে পত্ররন্ধ্র খুলে যায়, আবার রক্ষীকোষ শিথিল হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়।
প্রশ্ন: অবাত শ্বসন গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না তাকে অবাত শ্বসন বলে। অবাত শ্বসন গুরুত্বপূর্ণ। কারণ কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। এদের শক্তি উৎপাদনের একমাত্র উপায় হলো অবাত শ্বসন। এ প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি করে, যা বিভিন্ন শিল্পে ব্যবহূত হয়। উৎপন্ন ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে দরকার হয়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা