প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৭ কোটি ৫০ লাখ বছরের পুরোনো একটি জীবাশ্ম (ফসিল) থেকে বিজ্ঞানীরা প্রাণের ক্রমবিকাশবিষয়ক মতবাদের ব্যাপারে নতুন আশার আলো খুঁজে পেয়েছেন বলে দাবি করা হচ্ছে। তাঁরা বলছেন, মেরুদণ্ডী প্রাণীরা জলচর থেকে রূপান্তরের মাধ্যমে একপর্যায়ে স্থলচর বৈশিষ্ট্য অর্জন করেছিল। আর তখন তাদের পেছনের দিকে একটি বড় আকারের উপাঙ্গ প্রথমবারের মতো গঠিত হয়। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। টিকটালিক নামের ফসিলটি কানাডার উত্তরাঞ্চলের একটি গুহা থেকে ২০০৪ সালে প্রথম আবিষ্কার করা হয়। গবেষণায় দেখা যায়, অগভীর জলাশয়ে বিচরণকারী প্রাণীটি নয় ফুট পর্যন্ত লম্বা ছিল। এদের শরীরে ছিল ফুলকা, আঁশ ও পাখা। পাশাপাশি ছিল দ্রুতগতিতে নড়াচড়ার উপযোগী ঘাড়, পাঁজরের খাঁচা ও ফুসফুস। এএফপি।