ফাইনালের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালের বিশ্বকাপের কথা। সবে এসএসসি পরীক্ষা দিয়েছি। কলেজে ভর্তি হইনি। লেখাপড়ার ঝামেলা নেই। খাই আর সারা দিন টো-টো করে ঘুরে বেড়াই। এরই মধ্যে আবার বিশ্বকাপ। গ্রামে তো টান টান উত্তেজনা। ব্রাজিলের সমর্থকেরা ১০ হাত পতাকা টানালে আর্জেন্টিনার ২০ হাত পতাকা ওড়ে। ইতালি আর জার্মানির সমর্থকেরাও কম যায় না। যেদিন ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা, সেদিন তো কোনো কথাই নেই। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বকাপ উপলক্ষে বাজারে একটা নতুন টেলিভিশন দিলেন। বাজারে কালু কাকার চা স্টলের সামনে সবাই মিলে খেলা দেখা হয়। গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো, ফাইনাল খেলার রাতে খাসি দিয়ে ‘ফিস্ট’ খাওয়া হবে।
খাওয়া-দাওয়া শেষ। আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। রঘুনাথদা যখন দোকানের তালা খুলে টেলিভিশন বের করতে যাবেন, তখন তো মাথায় হাত। টেলিভিশন আর চাবি দোকানের ভেতরেই থেকে গেছে! অতঃপর আনো হাতুড়ি, ভাঙো তালা।
সবুজ সরকার, রাজশাহী কলেজ, রাজশাহী