ফায়ারফক্স ট্যাব আনছে মোজিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাউজার নির্মাতা মোজিলা ফাউন্ডেশন ও অ্যাপলের পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাত তাইওয়ানের হোন হাই মিলে বাজারে আনছে মোজিলার ফায়ারফক্স অপারেটিং সিস্টেম-নির্ভর ট্যাবলেট। আজ ২৮ মে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মোজিলার একজন মুখপাত্র জানিয়েছেন, অ্যাপলের ও অ্যান্ড্রয়েড-নির্ভর পণ্যের পাশাপাশি মোজিলার পণ্য উত্পাদন কাজ করতে সম্মত হয়েছে হোন হাই। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি ওই মুখপাত্র। রয়টার্স জানিয়েছে, মোজিলা ফায়ারফক্স-নির্ভর ট্যাবলেট প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে হোন হাই বা মোজিলার পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।তাইওয়ানের হোন হাই মূলত অ্যাপল ও অ্যান্ড্রয়েডভিত্তিক পণ্য উত্পাদনে কাজ করে। এদিকে, ২০১১ সালেই নিজস্ব অপারেটিং সিস্টেম-নির্ভর স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছিল মোজিলা। আর এবার মোজিলার মুখপাত্র ট্যাবলেট আনার কথাটিও জানিয়েছেন।