প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফটওয়্যার শিল্পের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসে (বেসিস) নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে ২০১২-১৪ মেয়াদের জন্য এ কে এম ফাহিম মাশরুর সভাপতি এবং রাসেল টি আহমেদ মহাসচিব নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নয়জন সদস্যের মধ্যে গত বুধবার বিভিন্ন পদে নির্বাচিত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। নতুন কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসান, সহসভাপতি সৈয়দ আলমাস কবীর, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল, পরিচালক রিয়াজ উদ্দিন মোশাররফ, শাহ ইমরাউল কায়ীশ ও নাভিদুল হক। —নুরুন্নবী চৌধুরী