ফায়ারফক্স ফোনের জন্য আগাম চাহিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফায়ারফক্স অপারেটিং সিস্টেম (ওএস) চালিত স্মার্টফোন প্রোগ্রামারদের জন্য এসেছে অনেক দিন হলো। এবার গ্রাহকদের জন্য বাজারে আসছে মজিলার ফায়ারফক্স স্মার্টফোন। এর আগে ফায়ারফক্স ওএসের অ্যালকাটেল ওয়ান টাচ ফায়ার এবং জেডটিই ওয়ান নামের নতুন দুটি স্মার্টফোন শুধু প্রোগ্রামারদের জন্য তৈরি করা হয়। এবার মোবাইল ফোন নির্মাতা গিকসফোন গ্রাহকদের জন্য পিক+ নামের স্মার্টফোনের তৈরির ঘোষণা দিয়েছে।এইচটিএমএল৫ ভিত্তিক ফায়ারফক্স ওএসের নতুন এ স্মার্টফোনটির জন্য ক্রেতাদের আগাম চাহিদা জানানোর (প্রি-অর্ডার) ব্যবস্থাও রেখেছে গিকসফোন।আগে তৈরি করা প্রোগ্রামার ও ডেভেলপারদের জন্য যেমন ছিল পিক+ ফোনটি তেমনই। এর নানা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ ডুয়াল কোর প্রসেসর, ৪.৩ ইঞ্চির পর্দা, ৪ গিগাবাইট রম ও ১ গিগাবাইট র‌্যাম। রয়েছে ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ২ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাটারি হিসেবে স্মার্টফোনটিতে থাকবে ১৮০০ এমএএইচ ব্যাটারি। ফায়ারফক্স ১.১ সংস্করণে চলবে ফোনটি। এর সঙ্গে পাওয়া যাবে বিনা মূল্যে ২৫ গিগাবাইট অনলাইন স্টোরেজ ব্যবহারের সুযোগ। নতুন এ স্মার্টফোনে ফায়ারফক্সের ডেস্কটপ ও মোবাইল ব্রাউজার ব্যবহারের অভিজ্ঞতার মতোই উন্নত ও নিরাপদ ওএস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে ফায়ারফক্স কর্তৃপক্ষ। প্রি-অর্ডারে স্মার্টফোনটি অর্ডার দিতে লাগবে ১৯৬ ডলার। চাহিদা জানানো যাবে http://shop. geeksphone.com/ en/phones/8-peak.html ঠিকানার ওয়েবসাইটে।—গিকসফোন ডট কম অবলম্বনে নুরুন্নবী চৌধুরী