ফায়ারফক্সে ত্রিমাত্রিক ট্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্সকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম (অ্যাড-অনস) দিয়ে নিজের মতো করে সাজানো যায়। এ রকম একটি প্রোগ্রাম হচ্ছে থ্রিডি ট্যাব ব্রাউজিং। এটি দিয়ে একই সঙ্গে টপ সাইটগুলো আলাদাভাবে বুকমার্ক করা যাবে এবং সাম্প্রতিক বন্ধ করা সাইটগুলো ও বর্তমান খোলা সাইটগুলো ত্রিমাত্রিক আকারে দেখা যাবে। যে সাইটটি খোলা দরকার তাতে ক্লিক করলেই সেই সাইটে প্রবেশ করবে। এতে পছন্দমতো থিম এবং থ্রিডি স্টাইল ব্যবহার করা যায়। প্রোগ্রামটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/8879/ ঠিকানা থেকে নামিয়ে নিন। এখন ফায়ারফক্স পুনরায় চালু করুন। দেখুন হোম মেনু আইকনের পাশে একটি নতুন আইকন এসেছে। তাতে ক্লিক দিন। এবার ডান পাশে ওপরের দিকের আইকন থেকে থিম ও স্টাইল পছন্দ করে নিন এবং আপনার পছন্দের সাইটগুলো এড করুন। —মোজাফফর হোসাইন